Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার এবং গাফিলতির ক্ষেত্রে তিরস্কার ও বিভাগীয় শাস্তির নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৭ জুন) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে স্বীকৃতি ও জবাবদিহি ব্যবস্থাই কার্যকর থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে সফলভাবে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে কোনো গাফিলতি, নিষ্ক্রিয়তা বা অনিয়মের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেফতারে পুলিশ পেশাদার ভূমিকা রেখেছে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কারের আওতায় আনা হবে।…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। রোববার (৭ জুন) রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, পরিবার প্রত্যাশিত রায় পেয়েছে এবং দ্রুত তা কার্যকরের প্রত্যাশা করছে। আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ খুশি হয়েছি।” তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং দেশের যেসব মানুষ বিপদের সময়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।” রায়ের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “আমার মেয়ে…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল রানা ও স্বপ্না খাতুন। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দিয়েছেন আদালত। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দুই আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন। রায়ের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত নির্দেশ দেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারীরা পাবেন। ক্ষতিপূরণ আদায় না হলে আসামিদের স্থাবর…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ফল উৎসব ঘিরে দুই দফা প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুর এবং হামলা করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ও শনিবার (৬ জুন) বিকালে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির নেতারা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে আগের দিন থেকে মাঠে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ চলছিল। শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে মঞ্চ ভেঙে ফেলে এবং বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে। পরে শনিবার বিকালে…
ক্রীড়া প্রতিবেদক হ্যাটট্রিক শিরোপা জয় করতে সক্ষম হলো না বেঙ্গল টাইগ্রেস। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের। শনিবার (৬ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও বিরতির পর রক্ষণভাগের একাধিক ভুলে ম্যাচ থেকে ছিটকে পড়ে। খেলার প্রথমার্ধে এগিয়ে যায় ভারত। ২৩ মিনিটে পিয়ারি শাশার একটি লব শটে বল এগিয়ে থাকা গোলরক্ষক মিলি আক্তারের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। এর কিছুক্ষণ পরই বাংলাদেশ ম্যাচে ফেরে। ৩৪ মিনিটে ঋতুপর্ণা চাকমা বক্সের ভেতর ঢুকে বাঁ পায়ের প্লেসিং শটে গোল করে সমতা ফেরান। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল…
নিজস্ব প্রতিবেদক ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শোকজের সন্তোষজনক জবাব না পেলে হাসপাতালটির লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোববার বিকেল পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে হবে। জবাবে লাইসেন্স বাতিলের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, একই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী…
নিজস্ব প্রতিবেদক দেশের বিভিন্ন অঞ্চলের মাটি ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি-সংক্রান্ত সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন। সভায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এই কর্মসূচি বাস্তবায়নের কৌশল, অঞ্চলভিত্তিক পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পরিবেশগত ভারসাম্য রক্ষা ও গাছের বেঁচে থাকার হার বাড়াতে স্থানীয় উপযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়। তাই প্রতিটি এলাকার পরিবেশ ও মাটির…
নিজস্ব সংবাদদাতা ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে বিশেষ কর্মসূচি পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। কর্মসূচির আওতায় র্যালি, লিফলেট বিতরণ, মাইকিং এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে জেলা পরিষদ সংলগ্ন সুগন্ধা খাল পরিষ্কার ও খনন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জেও ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি জানান, দীর্ঘদিনের দাবির…
নিজস্ব প্রতিবেদক এবার ভয়াবহ মাত্রার ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হতে পারে আরও ভয়াবহ, যা হেমোরেজিক ডেঙ্গু নামে পরিচিত। এতে আক্রান্তদের মধ্যে রক্তক্ষরণের মতো জটিলতা দেখা দিতে পারে। এ কারণে এখন থেকেই সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রতি দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেসব প্রতিষ্ঠান বা স্থানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে…
