Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক আলোচিত শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি এ ঘটনায় সম্ভাব্য আন্তর্জাতিক যোগসূত্র, বিশেষ করে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছে। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান হাদির সমাধিস্থলের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, নির্বাচিত সরকার…
নিজস্ব সংবাদদাতা ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আগামীকাল শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ৪ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ র্যালির আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন স্বাক্ষরিত…
নিজস্ব প্রতিবেদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা, বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ এবং রক অ্যান্ড পপ গুরু আজম খান-এর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ (৫ জুন)। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে কজন শিল্পীর নাম শ্রদ্ধা, ভালোবাসা ও গৌরবের সঙ্গে উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম আজম খান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আধুনিক ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। শুধু একজন সংগীতশিল্পী হিসেবেই নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক এবং তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবেও তিনি সমাদৃত। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন আজম খান। মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সংগীতকে…
নিজস্ব প্রতিবেদক ঢাকা সফরের দ্বিতীয় দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্র জানায়, আনুষ্ঠানিক নির্দিষ্ট এজেন্ডা না থাকলেও বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অবস্থান সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও…
নিজস্ব প্রতিবেদক রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে চারদিকে সুপরিকল্পিত ও গভীর চক্রান্ত চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের পরিকল্পিতভাবে চরিত্রহননের মাধ্যমে সমাজ, রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তিনি বলেন, “এটি মূলত রাজনীতিকে ধ্বংস করার একটি চক্রান্ত। সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য এটি…
নিজস্ব প্রতিবেদক এবার নওগাঁর হাপানীয়া সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে দ্রুত হস্তক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর ২৩৮ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশুসহ মোট ১৭ জনকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে পরিস্থিতি টের পেয়ে হাপানীয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) আটকে দেন। এতে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়।…
নিজস্ব প্রতিবেদক লালমনিরহাটের চারটি পৃথক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় এ চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে জেলার বড়খাতা, পয়ষট্টিবাড়ি, দুর্গাপুর ও দিঘলটারী সীমান্তসংলগ্ন এলাকা দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে ১৫ বিজিবি ও ৬১ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবির তথ্য অনুযায়ী, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বড়খাতা বিওপি এলাকায় ভোর ৫টার দিকে ১১ জন এবং পয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় আরও ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। ফলে ওই…
নিজস্ব প্রতিবেদক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের সব যাত্রী আগেই নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি ঘটে নাই। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় নদী থেকে বাসটি তোলা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে ৩৭…
[dflip id=”12986″ type=”thumb”][/dflip]
নিজস্ব প্রতিবেদক আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। এই প্রতিপাদ্যে জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত, কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। জাতিসংঘের উদ্যোগে পালিত এই দিবস বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এটি অন্যতম বৃহৎ বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচি হিসেবে বিবেচিত। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে…
