Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় পড়া বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে অবস্থানকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। যাত্রীরা আগেই নেমে যাওয়ায় বড় হতাহতের ঘটনা এড়ানো গেছে। এদিকে, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন,…
নিজস্ব প্রতিবেদক বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রায় ২৩ মাস পর ঘোষিত এ কমিটিতে সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে রেজাউল কবীর (পল)কে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান জুয়েল। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক। দপ্তরের দায়িত্বে রয়েছেন নুরুল ইসলাম সোহেল। কমিটিতে ২৯ জন সহসভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ-সাধারণ সম্পাদক এবং ১২ জন সহ-সাংগঠনিক সম্পাদক রাখা…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বইমেলা ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রক্তদান কর্মসূচি, জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা এবং নার্সারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, এসব কর্মসূচি আগামী সাত দিন চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে…
নিজস্ব প্রতিবেদক সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূর করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক–বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, “এই বছরের মধ্যেই দেশের প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে। কোনো শিক্ষার্থী যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, দেশের ৬৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ আয়োজন বিশ্বে একটি রেকর্ড হতে পারে।…
নিজস্ব প্রতিবেদক শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় মামলার রায় ঘোষণার দিন-তারিখ নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় প্রদানের দিন ধার্য করেন আগামী রোববার, ৭ জুন। মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। আদালত সূত্র জানিয়েছে, যুক্তিতর্ক শেষে বিচারক মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে আগামী শনিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এর আগে মঙ্গলবার মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান…
[dflip id=”12994″ type=”thumb”][/dflip]
অনলাইন ডেস্ক ব্যাংক খাতে আস্থাহীনতা এবং বিশ্বব্যাংকের বিপুল ঋণ সহায়তা ঝুঁকিতে পড়ার আশঙ্কার মুখে ‘ব্যাংক রেজুলেশন আইন’-এর বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আইনের ওই ধারা বাতিলের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হতে পারে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল প্রণীত ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা সংশোধন বা বাতিলের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। সংশোধনী বিল অথবা জরুরি অধ্যাদেশের মাধ্যমে ধারাটি বাতিল করা হতে পারে। ব্যাংকিং খাতসংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুনর্গঠন বা অবসায়ন প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোর সাবেক মালিক…
নিজস্ব প্রতিবেদক কারামুক্ত হয়ে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এক ডজন মামলায় জামিন পাওয়ার পর গতকাল বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আমি চাই, সবাইকে নিয়ে একটি মানবিক সরকার গড়ে উঠুক।” কারাগারে থাকা অন্য বন্দিদের প্রসঙ্গ তুলে আইভী বলেন, “জেলে আমার মতো অনেক মা রয়েছেন। তাদের মধ্যে যারা নিরপরাধ, তাদের প্রতিও সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দেখাবে বলে আশা করি।” আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলায় রায়ের তারিখ আজ নির্ধারণ হতে পারে। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এদিন নির্ধারণ করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার আবেদন জানানো হবে। একই সঙ্গে আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রার্থনা করা হবে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতেই রায় ঘোষণা হতে পারে বলেও আশা প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল (বুধবার) আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামি সোহেল রানা নিজের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি তার স্ত্রী স্বপ্নাকে নির্দোষ দাবি করেন। পরে আদালত তাকে থামিয়ে দেন এবং…
নিজস্ব প্রতিবেদক বিদ্যুৎ ও জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বিদ্যুতের নতুন মূল্যহার প্রত্যাহার এবং জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করা সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানীতে বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে প্রধান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ…
