Author: দেশের আলো

স্পোর্টস ডেস্ক প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক অলিম্পিক গোল এবং শেষ মুহূর্তে সাগরিকার জয়সূচক গোলের সৌজন্যে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল পিটার বাটলারের শিষ্যরা। বুধবার (৩ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। বলের দখল ও আক্রমণের ধারাবাহিকতায় ২৩তম মিনিটে এগিয়েও যায় তারা। দীপা শাহির নেওয়া কর্নার থেকে গীতা রানা পায়ের টোকায় বল জালে পাঠিয়ে নেপালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোল হজমের পর বেশ কিছুটা সময় চাপে ছিল বাংলাদেশ। প্রথমার্ধের অধিকাংশ সময়ই…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কারামুক্ত করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। কারা সূত্র জানায়, সংশ্লিষ্ট আদালতের জামিন আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষ হলে ডা. আইভীকে মুক্তি দেওয়া হয়। ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আয়োজনের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে অঞ্চলের এই শীর্ষ ফুটবল টুর্নামেন্ট। বুধবার (৩ জুন) ভারতের গোয়ায় অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। প্রাথমিক সূচি অনুযায়ী টুর্নামেন্টটি চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ওই সময়ে ভারতীয় জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইপর্বের ব্যস্ততা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সূচি বিবেচনায় নিয়ে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে পুরুষোত্তম কাটেল জানান, সাফভুক্ত সাতটি দেশের সঙ্গে আলোচনা ও…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে বাবাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার (৩ জুন) দুপুরে অভিযুক্ত সালমানকে(২০) গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স-মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবার ওপর চাপ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করে দ্রুত নারায়ণগঞ্জে ফিরে যাওয়ার কৌশল অবলম্বনকারী একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক এক ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে গিয়ে চক্রটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৩ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন এবং জুয়েল ওরফে আরিফ। পুলিশ জানায়, গত ৩১ মে ভোরে ঈদের ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে মোহাম্মদপুরের নূরজাহান রোডে নিজ বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই বোন। চাপাতির ভয় দেখিয়ে তাদের ট্রলি, হ্যান্ডব্যাগ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক গ্রাহক ও পাইকারি পর্যায়েই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সাথে বাড়ানো হয়েছে সঞ্চালন চার্জ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ,পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে বিইআরসি। ঘোষিত হার অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বিভিন্ন শ্রেণির ভোক্তার ক্ষেত্রে বিদ্যুতের মূল্য ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রেও ১৫ শতাংশ মূল্যবৃদ্ধি করা হয়েছে। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ দশমিক…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আগামী জাতীয় বাজেট দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েও এমন একটি বাজেট প্রস্তাব তৈরির চেষ্টা করা হয়েছে, যার সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাবে। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “আমরা এমন একটি বাজেট দিতে চাই, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় থাকবে। অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।” দেশের অর্থনীতি বর্তমানে একটি…

বিস্তারিত

বিনোদন ডেস্ক জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর জন্য ২৮টি বিভাগে ৩২ জন শিল্পী ও কলাকুশলীকে মনোনীত করেছে সরকার। মঙ্গলবার (২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিশিষ্ট অভিনেত্রী শবনম (ঝর্ণা বসাক) ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যৌথভাবে এবং প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদ (মরণোত্তর) ও আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর) যৌথভাবে আজীবন সম্মাননা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এবারের আসরে সর্বাধিক সাফল্য অর্জন করেছে খন্দকার সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’। ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক—দুই বিভাগেই পুরস্কার পেয়েছে। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘মারিয়াম’ এবং সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’। অভিনয়…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক প্রবাসী কার্ড চালু হলে আলাদা করে আর বিএমইটি কার্ড থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, “প্রবাসীরা যেন একটি কার্ডের মাধ্যমেই সব সুবিধা পান, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এতগুলো কার্ড দিয়ে আলাদা আলাদা সেবা নেওয়ার প্রয়োজন থাকবে না।” তিনি জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে কী ধরনের সুবিধা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে রেমিট্যান্স আনার ক্ষেত্রে সুবিধা, ব্যাংক পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল পরিচয়পত্র…

বিস্তারিত