Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে প্রশ্নপত্র পরিবহন ও গ্রহণ কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য নির্ধারিত সময়ে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। আজ সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি টিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার (DVR) ও নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (NVR)-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হবে। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রকাশিত ২৯ মে তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ পদক প্রদান করবেন। পদকপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন—মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও শান্ত মণ্ডল। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (UNISFA)-এ দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় তারা নিহত হন। জাতিসংঘ জানিয়েছে, অনুষ্ঠানটিতে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোগীর সংখ্যা এখনো সীমিত থাকলেও আগাম সতর্কতা ও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। সোমবার (১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু মোকাবিলায় করণীয় নির্ধারণে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিন দু-একজন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। মৌসুম বিবেচনায় ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, সময় নষ্ট না করে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম জোরদার করা হচ্ছে। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ‘ডেঙ্গু কর্নার’ স্থাপন করা হচ্ছে। একই…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আগামী ১ জুলাই পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আগামী ১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবারের শুনানিতে মামলার আসামিদের মধ্যে ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ আল মামুন,…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ৮ থেকে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) আটকে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) দিবাগত রাতে বেনাপোলের সাদীপুর সীমান্তের খড়ের মাঠ সংলগ্ন ২১/৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বিএসএফ কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসার পর বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেন এবং ওই ব্যক্তিদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে না দিয়ে শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য করেন। এরপর থেকেই সীমান্ত এলাকায়…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে জানান, চিকিৎসাধীন অবস্থায়…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ভারত-চীন সীমান্তের লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে দীর্ঘদিন সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। তবে সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। এর প্রভাব পড়েছে বলিউডেও। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ভারত সরকার বলিউডে চীনবিরোধী বা চীনকে নেতিবাচকভাবে উপস্থাপন করা চলচ্চিত্রের ক্ষেত্রে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেন্সর কর্তৃপক্ষের নতুন নির্দেশনার ফলে গালওয়ান সংঘর্ষভিত্তিক একাধিক চলচ্চিত্রে নাম পরিবর্তন, দৃশ্য বাদ দেওয়া কিংবা প্রকল্প স্থগিতের ঘটনা ঘটছে। এর মধ্যে রয়েছে সালমান খানের যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’। সরকারি আপত্তির মুখে ছবিটির নাম পরিবর্তন…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা ও গ্রাহকদের বিক্ষোভের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো ব্যাংকের প্রশাসনিক বা পরিচালনাগত সিদ্ধান্ত রাস্তার আন্দোলন বা বাহ্যিক চাপের ভিত্তিতে নেওয়া হবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক-সংক্রান্ত সব সিদ্ধান্ত বিদ্যমান আইন, বিধিবিধান এবং আমানতকারীদের স্বার্থ বিবেচনায় গ্রহণ করা হবে। সোমবার (১ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর শান্তিপূর্ণভাবে মত প্রকাশ ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। তবে ব্যাংক খাতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কেবল…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার (১ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করা হয়েছে। চার্জ গঠন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আদালতে অভিযোগপত্র পাঠ করে শোনান। এর আগে সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রকে আর আশ্রয় নিতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের অভয়ারণ্য হিসেবে থাকতে পারবে না। শনিবার (৩১ মে) জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিদর্শনকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

বিস্তারিত