Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Author: দেশের আলো
আন্তর্জাতিক ডেস্ক ক্যানসার চিকিৎসার ইতিহাসে বৈপ্লবিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ত্রিমুখী ক্ষমতাসম্পন্ন একটি ক্যানসাররোধী ইনজেকশন। আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই ক্যানসাররোধী ইনজেকশন রোগীদের শরীরের টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে। চিকিৎসকরা এই ফলাফলকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন। ক্যানসার চিকিৎসায় এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১১টি দেশে পরিচালিত এই ট্রায়ালে এমন রোগীদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল অথবা পুনরায় ফিরে এসেছিল এবং প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে কোনো উল্লেখযোগ্য সুফল পাওয়া যায়নি। ‘অ্যামিভ্যান্টাম্যাব’ (Amivantamab) নামের এই ইনজেকশন এক-তৃতীয়াংশেরও বেশি রোগীর টিউমার ছোট করতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহের…
নিজস্ব সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। আজ শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জাসাস সূত্রে জানা যায়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির নেতৃত্বে কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে সমবেত হন। পরে তাঁরা শহীদ রাষ্ট্রপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ…
নিজস্ব প্রতিবেদক সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে ঈদের দিন থেকে শুরু করে তিন দিনে প্রায় সাড়ে পাঁচ লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। এর বাইরে ট্যানারির বাইরের আড়তদারদের কাছেও প্রায় এক লাখ কাঁচা চামড়া সংরক্ষিত রয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মেহরাজুল মাঈয়ান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের দিন বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৫ লাখ ২৭ হাজার ৬৭৬টি কাঁচা চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে প্রবেশ করেছে। এর মধ্যে ৫ লাখ ১১ হাজার ৫৪০টি গরু ও মহিষের এবং ১৬ হাজার ১৩৬টি ছাগল ও ভেড়ার চামড়া রয়েছে। মেহরাজুল মাঈয়ান বলেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত…
নিজস্ব প্রতিবেদক মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির সময় সংগৃহীত দেশের মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের হয়ে থাকে। তবে চামড়ার মূল্য দেশের অভ্যন্তরীণ চাহিদার চেয়ে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর বেশি নির্ভরশীল। শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনীতি কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিশ্ববাজারে অনেক ভোক্তা চামড়াজাত পণ্যের পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। এর ফলে আন্তর্জাতিক চামড়া বাজারে চাহিদা ও মূল্য…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু আলোচনা নিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার পাশাপাশি নতুন শর্ত আরোপের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা মহসেন রেজাই এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘তৃতীয়বারের মতো কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন। শনিবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, আলোচনার আগ্রহ প্রকাশের পাশাপাশি ওয়াশিংটন যে ধরনের শর্ত আরোপ করছে, তা পারস্পরিক আস্থা গঠনের পরিবর্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। হোয়াইট হাউসের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখছে। তার দাবি, এ ধরনের দ্বৈত নীতি কূটনৈতিক প্রক্রিয়াকে…
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনের কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে তারেক রহমান বলেন, “আমরা অঙ্গীকার করি সমাজের সবাই একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে পারস্পরিক সহায়তা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।” তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই…
নিজস্ব প্রতিবেদক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী বিএনপি এবং দেশের গণমানুষের জন্য গভীর শোক ও স্মৃতিবেদনার দিন। তিনি আজীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে…
নিজস্ব প্রতিবেদক “ফ্যাসিবাদের জাঁতাকলে” থাকার কারণে গত ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুরনো রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে তাঁর রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, “তাঁরই যোগ্য পুত্র তারেক রহমান আজ…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সব পক্ষের বক্তব্য সম্পূর্ণভাবে গ্রহণ করা সম্ভব না হওয়ায় তদন্ত কমিটিকে আরও সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো পুরোপুরি নেওয়া সম্ভব হয়নি। তাই তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে একটি গুরুত্বপূর্ণ বিষয়…
অনলাইন ডেস্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আজ শনিবার (৩০ মে) দুপুরে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, “আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাঁদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।” এতে আরও বলা হয়, “আজও, তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক…
