Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আহ শনিবার (৩০ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে যান তারেক রহমান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।…
নিজস্ব প্রতিবেদক স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অৃবস্থিত জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুরা ফাতিহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে সকাল থেকেই জিয়া উদ্যানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও স্লোগানসহ সমাধিস্থলের চারপাশে অবস্থান নেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হন তিনি। তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। ঢাকায় অনুষ্ঠিত তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। দিবসটি উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আটদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, বিভিন্ন গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসচ্ছল মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। শনিবার ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয়…
নিজস্ব প্রতিবেদক পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি ৪১৯ জন হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ বছরের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। এ বছর বাংলাদেশ থেকে মোট…
নিজস্ব প্রতিবেদক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং বাস্তববাদী নেতৃত্ব জনগণের হৃদয়ে চিরজাগরূক থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ মে) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, গভীর দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটলতা এবং স্বনির্ভর উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হন। মহান স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয়…
নিজস্ব প্রতিবেদক রাজধানীতে কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৯ মে) বিকাল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক পরিস্থিতি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক ঘুরে দেখছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগের আবুল হোটেল এলাকা, তালতলা মার্কেট ও বাসাবো এলাকা প্রদক্ষিণ করে। এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব…
নিজস্ব প্রতিবেদক সরকার ও বিএনপির বিরুদ্ধে নানামুখী চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “সরকারের যে ভুলগুলো আছে তা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া—এটা এদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি, কখনো নেবেও না।” তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সমালোচনা স্বাভাবিক হলেও…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ‘জেড ফোর্স’-এর অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল ৩০ মে, শনিবার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। দিনটি উপলক্ষে দেশজুড়ে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণ এবং বিশেষ…
দেশের আলো ডেস্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুল আলোচিত নিবন্ধ ‘একটি জাতির জন্ম’ জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ ও গবেষকরা। তাদের মতে, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার পটভূমি এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এই নিবন্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১৯৭২ সালে স্বাধীনতার প্রথম বার্ষিকী উপলক্ষে অধুনালুপ্ত ‘দৈনিক বাংলা’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ‘একটি জাতির জন্ম’। পরে ১৯৭৪ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সাপ্তাহিক বিচিত্রা’য় এটি পুনর্মুদ্রিত হয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার রাজনৈতিক-ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লেখা এই নিবন্ধকে অনেকেই সময়ের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করেন। আগামীকাল ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত…
অনলাইন ডেস্ক বাংলাদেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছে দেশটির নিকোসিয়া জেলা আদালত। ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশের চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে। সাইপ্রাসের অ্যান্টি-মানি লন্ডারিং ইউনিট (মোকাস)-এর আবেদনের পর গত ১৯ মে আদালত এই নির্দেশ জারি করে। বাংলাদেশ সরকারের পাঠানো পারস্পরিক আইনি সহায়তার (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) অনুরোধের ভিত্তিতেই সাইপ্রাস কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। তবে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সব অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের আদেশে সাইপ্রাসের পারেক্লিসিয়া এলাকায় অবস্থিত সাইফুল আলমের একটি দোতলা আবাসিক ভবন ফ্রিজ বা অবরুদ্ধ করা…
