Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, মধ্যরাতে হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে ক্রাইমসিন ইউনিট ও তদন্ত দল কাজ করছে এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে ত্রুটি দেখা দিলে সেখান থেকে গ্যাস লিকেজ বা অক্সিজেন ঘাটতির মতো পরিস্থিতি তৈরি হয়।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়াসহ অন্তত ২৩ গ্রামের মুসল্লিরা প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। এর অংশ হিসেবে গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়া এলাকায় পৃথক জামাতের আয়োজন করা হয়। গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি খন্দকার রিয়াজউদ্দীন…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ঈদুল আজহার আগের দিন ইসরাইলি হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ বুধবার (২৭ মে) এ তথ্য জানিয়েছে BBC। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সীমান্তঘেঁষা অঞ্চল ও অবকাঠামোতে একযোগে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হচ্ছে। হামলার পর বেশ কয়েকটি এলাকায় ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় উদ্ধারকারীরা বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, অভিযানে হিজবুল্লাহ–এর শতাধিক স্থাপনা ও যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষাকে ধারণ করে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা বার্তা দেন। পোস্টে তারেক রহমান বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা।” তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ মোবারক জানান। ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই উৎসব কেবল আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের কেন্দ্রবিন্দু চাষাড়া এলাকায় পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমানের পক্ষে ঝটিকা মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত ২৩ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ইতোমধ্যে এজাহারনামীয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে ভোরে চাষাড়া এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা এলাকা ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখে লাল…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করতে দেশের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে ঈদ উৎসব শেষ হওয়ার পরপরই বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে আবারও আগের নিয়মে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তখন দেশের সব বিপণিবিতান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে কেনাকাটার চাপ বিবেচনায় সাময়িকভাবে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে উৎসব শেষ হলেই জাতীয়…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টম কর্তৃপক্ষ। ঈদের ছুটিতেও পণ্য খালাস, জেটি ও ইয়ার্ড ব্যবস্থাপনা ও শুল্কায়নসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চব্বিশ ঘণ্টা সচল রাখতে একাধিক বিশেষ টাস্কফোর্স ও কাস্টমসের টিম গঠন করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ সংবাদমাধ্যমকে এই প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের ছুটির দিনগুলোতে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম পূর্ণ সক্ষমতায় সচল রাখতে তিনটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি টাস্কফোর্স সরাসরি জেটিতে জাহাজের পণ্য খালাস এবং ইয়ার্ডে কনটেইনারের সামগ্রিক জট ও লজিস্টিকস ব্যবস্থাপনা দেখভাল করবে।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরমুখো মানুষের চিরচেনা ঈদযাত্রার শুরুতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৈতী গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার টিপরদী এলাকায় শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ও স্থবির যানজটের সৃষ্টি হয়। ফলে উৎসবের মৌসুমে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী ও পরিবহন চালক তীব্র গরমের মধ্যে সড়কে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সূত্র ও…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অতীত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশে পূর্ণ শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর রয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর পুলিশ সদরদপ্তরে অবস্থিত ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন ঈদুল আজহা…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আজ ৯ জিলহজ মঙ্গলবার সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা ১৬ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। লাখ লাখ হাজির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ উচ্চারিত আকুল ও পুণ্যময় ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মাইলের পর মাইল বিস্তৃত আরাফাতের প্রান্তর। ভোর থেকেই শুভ্র ইহরাম পরিহিত আল্লাহর মেহমানরা চোখের পানিতে নিজের ও মুসলিম উম্মাহর গুনাহ মাফ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও ক্রন্দনে মগ্ন রয়েছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই আধ্যাত্মিক আবহ ও বিশ্ব মুসলিমের মহামিলনের চিত্র তুলে ধরেছে।…

বিস্তারিত