Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের সরকারি ছুটিতে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ তদারকি ও কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি যেকোনো আকস্মিক বিপর্যয় বা লাইনের ত্রুটি দ্রুত মেরামতের জন্য মাঠপর্যায়ে বিশেষ কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, উৎসবের এই দিনগুলোতে মানুষের ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে বিতরণ কোম্পানিগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি মন্ত্রণালয় থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ঈদের সময় দেশের…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা এলাকায় তীব্র ঝড় শুরু হয়। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে পরিস্থিতির কিছুটা…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের কোরবানির পশুর বাজার এখন বাংলাদেশের অন্যতম বৃহৎ মৌসুমি গ্রামীণ অর্থনৈতিক চক্রে পরিণত হয়েছে। ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশে ১ কোটি ২৩ লাখ ৩০ হাজারের বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যেখানে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে প্রায় ১ কোটি ১ লাখ। ফলে প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রস্তুত পশুর মধ্যে রয়েছে প্রায় ৫৬ লাখ ৯০ হাজার গরু ও মহিষ এবং ৬৬ লাখ ৩০ হাজার ছাগল ও ভেড়া। এতে দেশে কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার চিত্র আরও স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির অর্থনীতি এখন শুধু পশু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি দেশের লাখো…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় নবপ্রতিষ্ঠিত র‌্যাব ক্যাম্প লক্ষ্য করে রোববার দিবাগত মধ্যরাতে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় একদল সন্ত্রাসী এ হামলা চালায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে র‌্যাব ও পুলিশের অন্তত ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন। হামলার পরপরই অপরাধীদের গ্রেপ্তারে রাত ৩টা থেকে জঙ্গল সলিমপুর ও আশপাশের পাহাড়ি এলাকায় যৌথ অভিযান শুরু হয়। র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য চারদিক থেকে এলাকা ঘিরে অভিযান চালাচ্ছেন। র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ও…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন পবিত্র ঈদুল আজহার ঘরমুখী মানুষের যাত্রার শুরুতেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে অন্তত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান এবং যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লোহার রডবোঝাই একটি ট্রাক তার ওপর ঝুঁকিপূর্ণভাবে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে উল্লেখ করে এর পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের বৈলর এলাকার ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও গ্রামবাসীদের এক বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এই সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো অন্যায়ের বিচার ও শাস্তির জন্য সুনির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে, কিন্তু একটি বিশেষ মহল সাম্প্রতিক কিছু দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৯০ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা শতাধিক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত ‘লিউশেনইউ’ কয়লা খনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে মাটির নিচে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনার পর থেকেই খনি এলাকায় শত শত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে এখনো জোরদার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিভিন্ন…

বিস্তারিত