Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী
- ৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা
- বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক
- হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়াল
- জেলের জালে উঠল পুলিশের লুট হওয়া শটগান
- বাংলাদেশের অবস্থান সবসময় বিশ্বশান্তির পক্ষে: প্রধানমন্ত্রী
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ঐতিহ্যবাহী ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪ টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সূচনা করেন। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের উদ্বোধন শেষে পরিবেশগত ভারসাম্যের প্রতীক হিসেবে খালের পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ এই বিশ্ব খালটি জেলার অন্যতম প্রধান প্রধান নদী ডাকাতিয়া হতে শুরু হয়ে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ উপজেলার সীমানা…
নিজস্ব সংবাদদাতা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান-এর চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ব্যাপক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) সকালে প্রধানমন্ত্রী সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার পর মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর সেতু, মদনপুর, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার ও মেঘনাঘাটসহ বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন। সংবর্ধনাস্থলগুলো অতিক্রম করার সময় প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান এবং তাদের ভালোবাসার জবাব দেন। সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত বিশাল নেতাকর্মীদের বহর নিয়ে সংবর্ধনা কর্মসূচির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। একই সঙ্গে সংবর্ধনায় অংশ নেন জাতীয়তাবাদী…
নিজস্ব প্রতিবেদক গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অবিলম্বে ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ভারত সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তিই করতে দেওয়া হবে না। ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকার বিষয়টি গঙ্গার পানিবণ্টন বা ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই নির্ভর করছে।” তিনি…
নিজস্ব প্রতিবেদক জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “জনগণের দাবি হয়ে থাকলে অবশ্যই কুমিল্লা বিভাগ হবে। তবে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” দেশ পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের কাছে সবার আগে দেশ—এবং এই দেশটা আমাদের সবার। জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে আমরা মানুষের সামনে যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতি উপস্থাপন করেছিলাম, তার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।” আজ শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ দুপুর সোয়া ১১টায়…
নিজস্ব প্রতিবেদক আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যয় কাঠামো পুনর্বিন্যাসের বড় পরিকল্পনা নিয়েছে সরকার। শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের বাজেট এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাবিত প্রাক্কলন বিশ্লেষণ করে এই পরিবর্তনের স্পষ্ট আভাস পাওয়া গেছে। ’ অর্থ মন্ত্রণালয়সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতেই মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার এই কৌশল নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের বড় বড় অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতাও বজায় রাখা হবে। খসড়া প্রস্তাবনা অনুযায়ী, সবচেয়ে বড় পরিবর্তন আসছে দেশের স্বাস্থ্য খাতে। চলতি অর্থবছরের ৩১ হাজার ২২ কোটি…
নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (NOAA) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে এল নিনো সক্রিয় হওয়ার সম্ভাবনা এখন ৮২ শতাংশ। এই পরিস্থিতি আরও ঘনীভূত হয়ে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশে পৌঁছেছে। জলবায়ুবিজ্ঞানীরা সতর্ক করছেন, চলমান এই প্রবণতা শুধু একটি সাধারণ জলবায়ুগত পরিবর্তন নয়; বরং এটি একটি শক্তিশালী, এমনকি ‘সুপার এল নিনো’র রূপ নিতে পারে। আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলোর পূর্বাভাস অনুযায়ী, এবারের এল নিনো অত্যন্ত তীব্র বা ‘ভেরি স্ট্রং’ হওয়ার সম্ভাবনা প্রায় তিন ভাগের দুই ভাগ। এর…
নিজস্ব প্রতিবেদক ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। সফরে কুমিল্লা ও চাঁদপুরে পথসভা, খাল পুনঃখনন উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ১টা ৪৫…
নিজস্ব প্রতিবেদক চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী পবিত্র সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ মোট তিনটি এয়ারলাইন্সের ১৪৮টি ফ্লাইটে তারা জেদ্দায় পৌঁছান। তবে হজ কার্যক্রমের এ পর্যায় পর্যন্ত স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে তথ্য দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, হাজিদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মৃতদের দাফন-কাফনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া…
নিজস্ব প্রতিবেদক ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আধুনিকতা ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নতুন করে ৬৯০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। ডিএমপি কমিশনারের নেতৃত্বে কমিটির সাম্প্রতিক সভায় আটটি বেসরকারি কোম্পানিকে এসব বাসের রুট পারমিট দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া বাসগুলোতে বাধ্যতামূলকভাবে অটো-ডোর এবং ই-টিকেটিং ব্যবস্থা থাকার পাশাপাশি কাউন্টারভিত্তিক সেবা চালু করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বাসের বাহ্যিক সজ্জায় অভিন্ন রঙ ও রুট নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যা সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলে মনে করছে কমিটি। সবচেয়ে বেশি বাসের পারমিট পেয়েছে শাপলা পরিবহন। এই পরিবহন সংস্থাটি চন্দ্রা থেকে ধোলাইখাল রুটে ২০০টি এসি…
