Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী
- ৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা
- বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক
- হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়াল
- জেলের জালে উঠল পুলিশের লুট হওয়া শটগান
- বাংলাদেশের অবস্থান সবসময় বিশ্বশান্তির পক্ষে: প্রধানমন্ত্রী
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য, গত ১ মে জুম্মার নামাজের পর জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. রায়হান কবির নিজে এই সংস্কার কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যার ধারাবাহিকতায় আজ ছাদ ঢালাইয়ের কাজ শুরু হলো। দীর্ঘ প্রতীক্ষিত এই সংস্কার কাজটির পরিকল্পনা করা হয় মূলত বৃষ্টির দিনে মুসল্লিদের চরম ভোগান্তি দূর করার লক্ষ্যে। সংশ্লিষ্ট সূত্র জানায়…
নিজস্ব প্রতিবেদক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। শুনানির পর আদালত অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন। এর আগে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। শুনানি চলাকালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আদালতে…
আন্তর্জাতিক ডেস্ক ভারতের উত্তরপ্রদেশজুড়ে ভয়াবহ ঝড়, বজ্রপাত ও অকাল ভারী বর্ষণে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাতভর চলা এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যটির প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও প্রতাপগড় জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্রতায় অসংখ্য গাছ উপড়ে পড়া ও বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার পাশাপাশি শত শত কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগের পরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির বিষয়ে জরুরি বৈঠক করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে কঠোর…
নিজস্ব প্রতিবেদক ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চার সহোদরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার আবদুল মজিদের চার ছেলে মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় ঘুমের ঘোরেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্তমানে মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে…
নিজস্ব প্রতিবেদক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের নদী ব্যবস্থা পুনরুদ্ধার এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ শীর্ষক এক বিশাল মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভায় ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি অনুমোদিত হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন মেয়াদে সম্পূর্ণ সরকারি অর্থায়নে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করবে। একনেক সভা শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এই প্রকল্পকে জাতির জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বর্ণনা করে জানান যে এর ফলে দেশের…
নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি খাতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সরবরাহ ব্যবস্থা। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তার কারণে মার্চ মাসজুড়ে দেশীয় বাজারে তেলের বড় ধরনের ঘাটতি থাকলেও এপ্রিল থেকে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন শুরু হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে যে বর্তমানে আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে জ্বালানি তেল সরসরাহের ক্ষেত্রে তেমন সংকটের আশঙ্কা নেই। মূলত বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ এবং নিয়মিত এলসি খোলার মাধ্যমে সরবরাহ ব্যবস্থা সচল রাখায় বাজার এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। বিপিসির মাসিক আমদানির পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত মার্চ…
আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (১৩ মে) সকালে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছালে তাকে চীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয়। ইরানের সঙ্গে গত ৪০ দিন ধরে চলা ভয়াবহ যুদ্ধ এবং দেশটির গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের কারণে এই সফরটি এর আগে কয়েক দফা স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত এই কূটনৈতিক মিশনে অংশ নিলেন ট্রাম্প। আগামী ১৫ মে পর্যন্ত বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কয়েক দফা উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন যা বিশ্ব রাজনীতির…
নিজস্ব প্রতিবেদক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ২৩ মে’র টিকিট বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। কালোবাজারি রোধ এবং স্টেশনে টিকিটের জন্য দীর্ঘ লাইন ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও কর্তৃপক্ষ শতভাগ টিকিট অনলাইনে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ঈদযাত্রার সুষ্ঠু ব্যবস্থাপনায় রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগের পাঁচ দিনের টিকিট বিশেষ ব্যবস্থাপনায় আগাম বিক্রি করা হবে। সেই ধারাবাহিকতায় আগামী ১৪ মে বিক্রি হবে ২৪…
