Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। সফরে কুমিল্লা ও চাঁদপুরে পথসভা, খাল পুনঃখনন উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ১টা ৪৫…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী পবিত্র সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ মোট তিনটি এয়ারলাইন্সের ১৪৮টি ফ্লাইটে তারা জেদ্দায় পৌঁছান। তবে হজ কার্যক্রমের এ পর্যায় পর্যন্ত স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে তথ্য দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, হাজিদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মৃতদের দাফন-কাফনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আধুনিকতা ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নতুন করে ৬৯০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। ডিএমপি কমিশনারের নেতৃত্বে কমিটির সাম্প্রতিক সভায় আটটি বেসরকারি কোম্পানিকে এসব বাসের রুট পারমিট দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া বাসগুলোতে বাধ্যতামূলকভাবে অটো-ডোর এবং ই-টিকেটিং ব্যবস্থা থাকার পাশাপাশি কাউন্টারভিত্তিক সেবা চালু করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বাসের বাহ্যিক সজ্জায় অভিন্ন রঙ ও রুট নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যা সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলে মনে করছে কমিটি। সবচেয়ে বেশি বাসের পারমিট পেয়েছে শাপলা পরিবহন। এই পরিবহন সংস্থাটি চন্দ্রা থেকে ধোলাইখাল রুটে ২০০টি এসি…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা আবারও বিশ্বমঞ্চে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। আজ শুক্রবার (১৫ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন সমুন্নত রাখার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায়…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ এপ্রিল)  এই গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট নিজ নিজ দেশের হয়ে এই সমঝোতা স্মারকে সই করেন।  ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলা করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এই চুক্তি এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দূতাবাস সূত্রে জানা গেছে যে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ধারালো বটির কোপে ছোট ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) ভোর ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মো. মোহন (৩২) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই পরিবারটিতে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে সেই বিবাদ চরম আকার ধারণ করলে উজ্জ্বল ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় ভূমিদস্যুদের হাত থেকে ঈদগাহ রক্ষার দাবিতে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ বাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। হাজীগঞ্জ ও আশপাশের বিভিন্ন মসজিদের শত শত মুসল্লি এই বিক্ষোভে অংশ নেন। মুসুল্লিরা ভূমিদস্যুদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। মূলত দীর্ঘদিনের পুরনো একটি ঈদগাহর জমি দখলের অপচেষ্টা রুখতেই এলাকাবাসী এই ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। সমাবেশে হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান হোসেন অভিযোগ করেন যে…

বিস্তারিত

 নিজস্ব প্রতিবেদক দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই পরিসংখ্যান জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময়ের তুলনায় বর্তমানে ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। সর্বশেষ এই তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ২৪৩ জন মানুষ। পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গ প্রতিটি…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের খামারি ও গৃহস্থরা কোরবানির পশুর নিবিড় পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন। এ বছর জেলাজুড়ে কোরবানির জন্য ২ লাখেরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অঞ্চলের ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলিয়ে জেলায় মোট ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু প্রস্তুত রয়েছে। এ বছর চাঁপাইনবাবগঞ্জে পশুর স্থানীয় চাহিদা ১ লাখ ৬৭ হাজার ২০টি নির্ধারিত থাকলেও চাহিদার তুলনায় প্রায় ৫৮ হাজার ৮৪৮টি পশু অতিরিক্ত রয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তারা আশা করছেন যে সঠিক তদারকি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে প্রান্তিক…

বিস্তারিত