Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক জাতি গঠন ও দেশের অগ্রযাত্রাকে টেকসই করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে রাজনৈতিক স্থিতিশীলতা ও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের মুখোমুখি হন। দীর্ঘ ৩৫ বছর পর নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন যে কেবল রাজপথের আন্দোলন নয় বরং রাজনীতিকে এখন সংসদে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে কোনো কিছু গড়তে হলে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। কারণ অস্থিরতার মধ্য দিয়ে যা কিছু সৃষ্টি হয়, তা দ্রুতই ভেঙে যায়। তিনি বলেন যে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী করার লক্ষ্যে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আজ ১২ মে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা’। প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয় এবং পরে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সোমবার (১১ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। এবারের ঈদযাত্রায় যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং অনিয়ম রোধে মাঠপর্যায়ে প্রশাসনের বিশেষ নজরদারি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সরকার কোনো ধরনের আপস করবে না। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে আগামী ২০ থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জাতীয় সম্পদ হিসেবে কুরবানির পশুর কাঁচা চামড়া যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে এবার ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। মাঠপর্যায়ে এর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই অর্থ বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুকূলে এই অর্থ ছাড় করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চামড়া পাচার রোধ এবং প্রান্তিক পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসন এবার নজিরবিহীন কঠোর অবস্থানে থাকবে। এই বরাদ্দকৃত অর্থ সরাসরি চামড়া শিল্পে নয়, বরং সারা দেশে লবণ কেনা, সংশ্লিষ্টদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক প্রচারণার কাজে ব্যয় করা হবে যাতে কোনোভাবেই কাঁচা চামড়ার গুণগত মান নষ্ট না হয়। বিগত কয়েক বছর ধরে সঠিক সংরক্ষণের অভাব এবং…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক নওগাঁয় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। চলতি মৌসুমে নিরাপদ ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে আগামী ২২ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাগান থেকে সংগ্রহ করতে পারবেন চাষিরা। রোববার (১০ মে) বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এ বছর জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ টন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে নওগাঁ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে সব…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও মানবিক, দায়িত্বশীল ও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয় বর্ণাঢ্য বার্ষিক কুচকাওয়াজে। প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও পেশাদার ও মানবিক হতে হবে। জনগণ যেন পুলিশের কাছে নিরাপত্তা,…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সমর্থন, সমন্বয় ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো, আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম, তার বাস্তবায়ন করা।” তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে…

বিস্তারিত