Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা আবারও বিশ্বমঞ্চে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। আজ শুক্রবার (১৫ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন সমুন্নত রাখার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায়…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ এপ্রিল)  এই গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট নিজ নিজ দেশের হয়ে এই সমঝোতা স্মারকে সই করেন।  ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলা করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এই চুক্তি এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দূতাবাস সূত্রে জানা গেছে যে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ধারালো বটির কোপে ছোট ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) ভোর ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মো. মোহন (৩২) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই পরিবারটিতে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে সেই বিবাদ চরম আকার ধারণ করলে উজ্জ্বল ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় ভূমিদস্যুদের হাত থেকে ঈদগাহ রক্ষার দাবিতে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ বাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। হাজীগঞ্জ ও আশপাশের বিভিন্ন মসজিদের শত শত মুসল্লি এই বিক্ষোভে অংশ নেন। মুসুল্লিরা ভূমিদস্যুদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। মূলত দীর্ঘদিনের পুরনো একটি ঈদগাহর জমি দখলের অপচেষ্টা রুখতেই এলাকাবাসী এই ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। সমাবেশে হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান হোসেন অভিযোগ করেন যে…

বিস্তারিত

 নিজস্ব প্রতিবেদক দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই পরিসংখ্যান জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময়ের তুলনায় বর্তমানে ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। সর্বশেষ এই তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ২৪৩ জন মানুষ। পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গ প্রতিটি…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের খামারি ও গৃহস্থরা কোরবানির পশুর নিবিড় পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন। এ বছর জেলাজুড়ে কোরবানির জন্য ২ লাখেরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অঞ্চলের ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলিয়ে জেলায় মোট ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু প্রস্তুত রয়েছে। এ বছর চাঁপাইনবাবগঞ্জে পশুর স্থানীয় চাহিদা ১ লাখ ৬৭ হাজার ২০টি নির্ধারিত থাকলেও চাহিদার তুলনায় প্রায় ৫৮ হাজার ৮৪৮টি পশু অতিরিক্ত রয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তারা আশা করছেন যে সঠিক তদারকি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে প্রান্তিক…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা আমের রাজধানী রাজশাহীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে চলতি মৌসুমের আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম। আজ শুক্রবার (১৫ মে) থেকে চাষি ও ব্যবসায়ীরা গাছ থেকে গুটি জাতের আম নামিয়ে বাজারে আনতে পারবেন। এর আগে গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় এই ‘ম্যাংগো ক্যালেন্ডার’ বা আম সংগ্রহের সময়সূচি চূড়ান্ত করা হয়। মূলত অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম রোধ করে ভোক্তাদের কাছে নিরাপদ ও সুস্বাদু ফল পৌঁছে দিতেই প্রতি বছরের মতো এবারও এই প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও চাষিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন জাতের আম পাড়ার সুনির্দিষ্ট…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ কোস্ট গার্ড মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলার গজারিয়া থানাধীন কোস্ট গার্ড স্টেশন গজারিয়ায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড ঢাকা জোনের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে তার পরিচালিত “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে “ফ্রেন্ডস ক্যাবল” নামে ডিশ ও ক্যাবল সংযোগের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ঘটনাস্থলের পাশের একটি বাড়ি থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো দুপুরেও নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায়…

বিস্তারিত