Author: দেশের আলো

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ বা কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি প্রকাশ্যে আসে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে ২০২৬ সালের কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে আরও কয়েকটি ইসরায়েলি সংস্থাকে এই তালিকায় যুক্ত করার বিষয়েও নজরদারি চালানো হচ্ছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব কাঠামোয় ফিরিয়ে আনতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে বড় পরিসরের আর্থিক সহায়তা নিয়ে আলোচনা জোরদার করেছে সরকার। আগামী পাঁচ বছরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে সম্মিলিতভাবে অন্তত ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এরই অংশ হিসেবে চলতি বছরের জুনের মধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে প্রায় তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে সরকার। বাংলাদেশ সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেন।…

বিস্তারিত

আনিসুল ইসলাম সানি পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। কোরবানি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ, তাকওয়া এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। মানুষের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করে স্রষ্টার সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে নিজেকে নিবেদন করাই কোরবানির মূল তাৎপর্য। এই ত্যাগের চেতনা আমাদের একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমতার সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়, তাগিদ দেয়। নারায়ণগঞ্জ এক ঐতিহ্যবাহী, প্রাচীন এবং আবহমানকাল ধরেই অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ জনপদ। নদীবিধৌত এই শহর যুগে যুগে শ্রম, মেধা ও সংগ্রামের গৌরবময় ইতিহাস বহন করে আসছে। শিল্প, বাণিজ্য, সংস্কৃতি এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নারায়ণগঞ্জের…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত  এবং সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় প্রধান এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আত্মত্যাগ, পরম উৎসর্গ ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত বার্তা নিয়ে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য এবং অনাবিল আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখের এই ‘কোরবানির ঈদ’-কে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২৮ মে)  সকাল থেকেই রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি গ্রাম ও মহল্লায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। লৌকিকতার ঊর্ধ্বে উঠে ত্যাগের মহিমায় ভাস্বর হতে সকাল থেকেই বিভিন্ন ঐতিহাসিক ঈদগাহ ময়দান ও জামে মসজিদগুলোতে ঢল নামে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিমের। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিম কোর্ট…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি করা হচ্ছে না। সরকারের সিদ্ধান্তে মহিষটিকে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বুধবার (২৭ মে) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে রাতেই সেটিকে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ গণমাধ্যমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহিষটিকে কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চিড়িয়াখানায় রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, বিরল জাতের হওয়ায় এবং মানুষের ব্যাপক আগ্রহের কারণে মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার (২৭ মে) ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো এসেছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য।…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর হস্তক্ষেপে মহিষটি ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে। আজ বুধবার (২৭ মে) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে আগের মতোই খামারে লালন-পালন করা হবে। আজ বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে থানায় নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা মহিষটির মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন এবং ওপর…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌–দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (২৭ মে) দুপুরে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ড পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২’-এ চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। নিহত শিশুদের অধিকাংশের বয়স ছিল এক থেকে দুই দিন। অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ভোরের দিকে ওয়ার্ডটিতে এসি–সংক্রান্ত জটিলতা অথবা অন্য কোনো কারণে শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এসি বন্ধ থাকা বা বিষাক্ত গ্যাস লিকেজ হওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে একটি ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে উল্লেখ করে প্রকৃত কারণ উদঘাটনে হাসপাতালের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত দল গঠন করা হয়েছে। পুলিশের পাশাপাশি হাসপাতালের নিজস্ব ফরেনসিক বিশেষজ্ঞ দলও মৃত্যুর সঠিক কারণ জানতে কাজ শুরু করেছে। আজ বুধবার (২৭ মে) দুপুরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. নাহিদ ইয়াসমিন সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান। আজ বুধবার সকালের দিকে হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২’-এ এই নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটে। অধ্যাপক ড. নাহিদ ইয়াসমিন হাসপাতালের…

বিস্তারিত