Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির বক্তব্য দেওয়া এবং সেই বক্তব্য প্রচার না করতে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন। মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আজিজুর রহমান দুলু সাক্ষ্যগ্রহণ শুরুর আগে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কাস্টডিতে থাকা কোনো আসামির বিচারকের সামনে বা আদালতের অনুমতি ছাড়া বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই। অথচ প্রধান আসামি সোহেল রানা আদালতে আনা-নেওয়ার সময় বিভিন্ন মন্তব্য করছেন, যা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। তিনি…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ভুক্তভোগী শিশুটির মা পারভীন আক্তার। আদালতে দেওয়া সাক্ষ্যে পারভীন আক্তার জানান, ঘটনার দিন তিনি বাসায় রান্না করছিলেন। রান্নার শেষ পর্যায়ে এসে মেয়েকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় বড় মেয়ে রামিসাকে বাসায় থাকতে বলেছিল বলে তিনি জানতে পারেন, তবে শিশুটি বাইরে গেছে কি না তা বুঝতে পারেননি। তিনি বলেন, রান্না করার সময় একটি চিৎকার শুনেছিলেন। তখন তিনি ভেবেছিলেন, পাশের বাসার কোনো শিশু হয়তো চিৎকার করছে। পরে…
বাংলাদেশে কার্ডের মাধ্যমে লেনদেন দ্রুত বাড়ছে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড মিলিয়ে মোট লেনদেন প্রায় ১৪৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালের জানুয়ারিতে কার্ডের মাধ্যমে মোট লেনদেন ছিল ২০ হাজার ৬২৫ কোটি টাকা। যা ২০২৫ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪ কোটি টাকা। বর্তমানে দেশে ৬১টি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড চালু করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ৪০ লাখ। ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে ৫ কোটি…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন শিশুটির বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা। এ সময় তিনি ন্যায়বিচার প্রত্যাশা করে দুই আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্য দিতে এসে আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমি আদালতের কাছে আমার নিষ্পাপ সন্তানের ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ও বর্বরোচিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রত্যাশা করি। একইসঙ্গে এই বিচারের দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।” তিনি বলেন, “আমি চাই না আর কোনো বাবা-মায়ের বুক এভাবে খালি…
[dflip id=”12823″ type=”thumb”][/dflip]
নিজস্ব প্রতিবেদক মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার বিভাগের পাঠানো সারসংক্ষেপ পর্যালোচনা শেষে তিনি এ প্রস্তাব নাকচ করে দেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি পরিদর্শনের লক্ষ্যে চসিক মেয়র ও পাঁচ কর্মকর্তার সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়। প্রস্তাবিত সফরের ব্যয় বহনের কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি (Valent BioSciences LLC)-এর। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা…
নিজস্ব প্রতিবেদক সীমান্তে ভারতের অনবরত ‘পুশ-ব্যাক’ চেষ্টা, কাঁটাতারের বেড়া নির্মাণ, নো-ম্যানস ল্যান্ডে স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। সোমবার (১ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার দিনব্যাপী এ সম্মেলন ৮ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। সাম্প্রতিক…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা জোরদারে ভূমিকা করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)-এর প্রতিনিধিদল। সোমবার (১ জুন) নগর ভবনের প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নাসিক সূত্রে জানা গেছে, বৈঠকে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ–নবীগঞ্জ সেতু নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প এবং পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপনসহ একাধিক উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সিআরবিসির প্রতিনিধিদল নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেন। তারা শীতলক্ষ্যা নদীর ওপর নির্ধারিত সেতুর অবস্থানও ঘুরে…
নিজস্ব সংবাদদাতা প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত ও শৃঙ্খলাবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রফিকুল ইসলাম বিডিআর প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী…
নিজস্ব প্রতিবেদক ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে এবং আজ থেকে কার্যকর হয়েছে। এদিকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার একান্ত বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় ৬৬ শতাংশই ডিজেল, যার ওপর সরকারের ভর্তুকির চাপ বেশি। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না বাড়াতে…
