Author: দেশের আলো

অনলাইন ডেস্ক সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী হলেন করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া,…

বিস্তারিত

দেশের আলো ডেস্ক চলতি জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে সামনে রেখে বাংলাদেশ–চীন সম্পর্কের বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, সফরকালে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ), স্থানীয় মুদ্রায় বাণিজ্য (টাকা–ইউয়ান) সম্প্রসারণ এবং ডিজিটাল অর্থনীতি সহযোগিতা বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কাঠামোর আওতায় ২৩ খাতভিত্তিক একটি সহযোগিতা পরিকল্পনাও আলোচনায় রয়েছে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে। খসড়াটিতে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, অবকাঠামো ও সামুদ্রিক অর্থনীতিসহ ২৩টি খাত অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো এটি পর্যালোচনা করছে বলে জানা গেছে। ডিজিটাল অর্থনীতি খাতে…

বিস্তারিত

ক্রীড়া প্রতিবেদক নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে জমে উঠেছে গোয়া। আজ (শনিবার, ০৬ জুন) সন্ধ্যা ৭টায় ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। শিরোপা ধরে রেখে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, আর দুই আসরের বিরতির পর ট্রফি পুনরুদ্ধারের মিশন স্বাগতিক ভারতের। সেমিফাইনালে উভয় দলই জয় দিয়ে ফাইনালে ওঠে। বাংলাদেশ বুধবার প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ভুটানকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয়। তবে ভারতের সেই জয় নিয়ে আলোচনা আছে। তুলনামূলক দুর্বল ভুটানের বিপক্ষে তারা মাত্র ১-০ গোলে জয় পায়। কোচিং স্টাফ সেই…

বিস্তারিত

ক্রীড়া প্রতিবেদক প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে জয় পেয়েছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২–১ গোলে হারিয়ে সূচনা করেছে লাল-সবুজের দল। শুক্রবার (৫ জুন) সেরাভালে শহরের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে থমাস ডুলির শিষ্যরা। সান মারিনোর হয়ে একমাত্র গোল করেন নিকোলাস জাকোপেত্তি। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে অভিষেক হয় জার্মান কোচ থমাস ডুলির। শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন এনে কৌশলগত ভিন্নতা আনলেও ম্যাচজুড়ে দলীয় সংগঠনের ওপর গুরুত্ব দেন তিনি। ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, শ্রমিক অধ্যুষিত এ জেলার মানুষের জন্য বর্তমানে একটি মেডিকেল কলেজের চেয়ে বিশেষায়িত হাসপাতালের প্রয়োজন বেশি। শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘টিম খোরশেদ’-এর উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসী একটি বিশেষায়িত হাসপাতালের দাবি জানিয়ে আসছেন এবং বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যানসার, লিভার ও কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য যাতে রোগীদের ঢাকায় যেতে না হয়,…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) ঘিরে রাজধানীর শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশন চলাকালে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, বিস্ফোরক দ্রব্য পরিবহন এবং যেকোনো ধরনের মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। নির্বিঘ্ন অধিবেশন নিশ্চিত করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি। সে কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, পরিবেশ বিষয়ক চলচ্চিত্র সরকারি অনুদান প্রক্রিয়ায় বিশেষ বিবেচনায় রাখার পাশাপাশি অধিক গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে আয়োজিত ‘গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল (জিটিসিএফ) ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের সুদূরপ্রসারী বার্তা বহন করে এমন চলচ্চিত্রকে ইতোমধ্যে সরকারি অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আরও…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা করেছে। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব আহরণ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাব তুলে ধরেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এনসিপির প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় ৬২ হাজার ১৫৭ কোটি টাকা…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মোমিনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৫ জুন) সকালে এনায়েতনগর ইউনিয়নের স্থানীয় ইউনাইটেড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। ঘোষিত প্রার্থী হাফেজ আব্দুল মোমিন বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর নারায়ণগঞ্জ মহানগর সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে মাওলানা আবদুল জব্বার এনায়েতনগর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে হাফেজ আব্দুল মোমিনকে জামায়াতের একক চেয়ারম্যান প্রার্থী…

বিস্তারিত