Author: দেশের আলো

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকেই এক মাসের মেয়াদ গণনা শুরু হবে। তবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে আল-অ্যারাবিয়া জানিয়েছে, ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করার পর আগের মতোই তিন মাস অবস্থান করতে পারবেন। দেশটিতে পৌঁছানোর পর অবস্থানের সময়সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর, অর্থাৎ চলতি বছরের জুনের প্রথম দিক থেকে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাত্র পাঁচ মাসেই বিদেশি ওমরাহযাত্রীর রেকর্ড হয়েছে বলে জানিয়েছে…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পেন্টাগনকে চীন ও রাশিয়ার সমপর্যায়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের শীর্ষ বৈঠকের কয়েক মিনিট আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ নির্দেশ দেন ট্রাম্প। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণার ফলে নতুন করে পরাশক্তিগুলোর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ওয়াশিংটনের সতর্কবার্তা উপেক্ষা করে মস্কো সফলভাবে একটি পারমাণবিক সক্ষম পানির নিচের ড্রোন পরীক্ষা করেছে। পুতিনের এই ঘোষণার পরই ট্রাম্পের নির্দেশ আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “অন্যান্য দেশ যখন পারমাণবিক পরীক্ষামূলক কর্মসূচি…

বিস্তারিত

সিডনি | ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাবেক আইনপ্রণেতা গ্যারেথ ওয়ার্ডকে পাঁচ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৩১ অক্টোবর) সিডনির প্যারামাট্টা জেলা আদালতের বিচারক কারা শেড এই রায় ঘোষণা করেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪৪ বছর বয়সী এই ডানপন্থী রাজনীতিক ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সী দুই তরুণকে যৌন নির্যাতন করেছিলেন বলে প্রমাণিত হয়েছে। গত জুলাইয়ে তিনি এক ধর্ষণ ও তিন যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হন। রায়ে বলা হয়েছে, তিনি তিন বছর নয় মাসের আগে প্যারোলে মুক্তির যোগ্য হবেন না। দোষী সাব্যস্ত হওয়ার পরও গ্যারেথ ওয়ার্ড পদত্যাগে অস্বীকৃতি জানান।…

বিস্তারিত

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু আর ‘প্রিন্স’ নন। যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এবং যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের পর তাঁকে প্রিন্স উপাধি থেকে বঞ্চিত করা হয়েছে। একইসঙ্গে উইন্ডসরের ঐতিহাসিক বাসভবন ‘রয়েল লজ’-এর ইজারাও বাতিল করেছে বাকিংহাম প্যালেস। বৃহস্পতিবার রাতে প্রকাশিত রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, অ্যান্ড্রু এখন থেকে কেবল “অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর” নামে পরিচিত হবেন। রাজা চার্লস তাঁর ভাইয়ের সব ধরনের রাজকীয় মর্যাদা, উপাধি ও সম্মাননা আনুষ্ঠানিকভাবে বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন। এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনার মুখে ছিলেন অ্যান্ড্রু। চলতি মাসের শুরুতে তিনি স্বেচ্ছায় ‘ডিউক অব…

বিস্তারিত

নারায়ণগঞ্জে জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ থেকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন। সানি বলেন, “৩১ দফা হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা। এটি কেবল রাজনৈতিক লক্ষ্য নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার একটি দায়িত্বশীল পদক্ষেপ।” তিনি আরও জানান, “১৭ বছরের আন্দোলনের অভিজ্ঞতায় গড়ে ওঠা এই ৩১ দফা সরকারের বিভিন্ন শাখায় স্বচ্ছতা, প্রশাসনিক দক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং অবাধ নির্বাচনের নিশ্চয়তা আনার লক্ষ্য নিয়ে তৈরি। এছাড়া দুর্নীতি…

বিস্তারিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্প্রসারণের সময় ফতুল্লা থানাকে অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে। এজন্য জনগণের সমর্থন অপরিহার্য। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কুতুবপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বিগত সময়ে চেয়ারম্যান-মেম্বাররা ফতুল্লাকে পৌরসভা করতে দেয়নি। এখনও তারা সিটি কর্পোরেশন করতে দেবে বলে আমি বিশ্বাস করি না। যেকোনো মূল্যেই আমি ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশন করে ছাড়ব, এজন্য শুধু জনগণের সমর্থন প্রয়োজন।” সাবেক এমপি স্থানীয় জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডে সংশয় প্রকাশ করে বলেন, দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত এবং জনগণের জন্য…

বিস্তারিত

ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের গাঁজা রাখার ও সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ, ফতুল্লা থানা পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন। গ্রেফতাররা হলেন: আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মোঃ বাচ্চু (৫৫), মোঃ জসিম উদ্দিন (৪০), মামুন, মোঃ কাওসার (৩৭), মুনসুর (৫৫), মোঃ রতন (৩৭), মোঃ জামাল (৩৮), মোঃ…

বিস্তারিত

সোনারগাঁ উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চারটি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পাঁচটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান ও কাঁচপুর সার্কেল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। সোনারগাঁ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনের জন্য চারটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ বলেন, নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণ অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিস্তারিত

নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে এক বিচারপ্রার্থী ও তার পরিবারের ওপর হামলার মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম ১০০ টাকা বন্ডে সাখাওয়াতসহ মামলার ছয় আসামিকে জামিন প্রদান করেন। জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন: খোরশেদ আলম, মো. আল আমিন, বিল্লাল হোসেন, হিরণ বাদশা ও রাসেল বেপারী। আদালতে নিজেই পক্ষে শুনানি করেন সাখাওয়াত হোসেন। বিএনপির বিভিন্ন নেতা ও আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন। তবে মামলার বাদী রাজিয়া সুলতানা দাবি করেছেন, বাদীপক্ষে কেউ দাঁড়াননি এবং তার এজলাসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পুলিশ শোনানিতে অংশ নিলেও বাধার কোনো ঘটনা নজরে আসেনি…

বিস্তারিত

রূপগঞ্জে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২৯ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে ভায়েলা বাজারের বাবুল সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. ওসমান (৪০)কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জের নাওরা গ্রামের মো. দ্বীন ইসলাম (৫২)-এর সহযোগিতায় ইয়াবা ব্যবসা চালাচ্ছিল। পরে ডিবি পুলিশ দ্বীন ইসলামকে আড়াইহাজার থানার জালাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিজ্ঞ আদালতে…

বিস্তারিত