Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
- ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
- দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
- চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
- শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Author: দেশের আলো
একটি ঘোষণা, তারপর হঠাৎ আক্রমণ। গল্প শুরু হতেই থামে না এক মুহূর্তের জন্যও। প্রায় তিন ঘণ্টা ধরে একের পর এক যুদ্ধের দৃশ্যে এগিয়ে চলে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। প্রথম আধঘণ্টার এক বিপ্লবী সংঘর্ষের প্রতিক্রিয়া টেনে নিয়ে যায় পুরো সিনেমাজুড়ে। অপহরণ, পালানো, ধাওয়া আর এক বাবার মেয়েকে খুঁজে ফেরার যাত্রা—সব মিলিয়ে দর্শককে শ্বাসরুদ্ধ করে রাখে ছবিটি। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। গল্পে উঠে এসেছে আধুনিক আমেরিকার বাস্তবতা—বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, বর্ণবাদ আর শ্বেতাঙ্গ আধিপত্যের ছায়া। গম্ভীর বিষয় নিয়েও সিনেমাটি তৈরি হয়েছে বিনোদনের ছন্দে, যা অ্যান্ডারসনের সবচেয়ে সহজবোধ্য কাজগুলোর একটি। সিনেমার শুরুতেই…
পাকিস্তানের বিখ্যাত রক ব্যান্ড ‘জাল’ আবারও আসছে ঢাকায়! আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘সাউন্ড অব সোল’ কনসার্টে অংশ নিতে ব্যান্ডটি হাজির হবে ঢাকার ৩০০ ফিট সংলগ্ন স্বদেশ অ্যারেনায়। কনসার্টটির আয়োজন করছে সংগীত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘স্টেইজ কো’। আয়োজক সূত্রে জানা গেছে, ‘জাল’-এর সঙ্গে মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’। কনসার্টের টিকিট বিক্রি চলছে অনলাইন প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ। এর আগেও ‘জাল’ ঢাকায় পারফর্ম করেছে। গেল বছরের ২৮ সেপ্টেম্বর, ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে তারা পারফর্ম করেছিল। মূলত সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ঢাকার পূর্বাচলে, তবে নিরাপত্তাজনিত কারণে তা সরিয়ে নেওয়া হয় যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে।…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে। আজ শনিবার নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কাসেমী পরিষদ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মনির হোসাইন কাসেমী। সালাহউদ্দিন আহমদ সরাসরি দলটির নাম উল্লেখ না করলেও, ইঙ্গিত দিয়েছেন এটি জামায়াতে ইসলামী। তিনি বলেন, “আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। রাসুল (সা.) যে ইসলামের প্রবর্তন করেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। এখানে আমরা কেউ মওদুদি ইসলামের অনুসারী নই। তাই যারা ফিতনা সৃষ্টি করে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি…
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র পরিবেশ বজায় রাখতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর…
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তে অনড় থাকবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিছু উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতিও মূল্যায়ন করা হয়। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তীব্র হয়েছে। বিএনপি মনে করছে, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের হাতে জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার নেই। দলটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক বলেও…
বাংলাদেশে বেসরকারি টেলিভিশন টকশো একটি সময় ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। নাগরিক সমাজ, রাজনীতিবিদ, বিশেষজ্ঞ, এমনকি সাধারণ দর্শকও এই আলোচনায় যুক্ত হতেন তথ্য, যুক্তি ও মতবিনিময়ের প্রত্যাশায়। আমি প্রায় উনিশ বছর ধরে বেসরকারি টেলিভিশনে টকশো প্রযোজনার সঙ্গে যুক্ত আছি। এই দীর্ঘ সময়ে রাজনীতির গতিধারা, টেলিভিশন সাংবাদিকতার উত্থান-পতন এবং মতপ্রকাশের স্বাধীনতার সংকোচন—সবই প্রত্যক্ষ করেছি নিবিড়ভাবে। টকশো মূলত একাধিক পক্ষের অংশগ্রহণে গঠিত বিতর্ক বা বিশ্লেষণমূলক অনুষ্ঠান, যেখানে তর্ক-বিতর্ক ও তথ্যের মাধ্যমে দর্শক রাজনীতি ও সমাজের নানা দিক অনুধাবন করেন। নব্বইয়ের দশকের শেষে ও দুই হাজার দশকের শুরুতে বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলোর উত্থানের সঙ্গে টকশোও জনপ্রিয় হয়ে ওঠে। এই প্ল্যাটফর্ম বহুদিন রাজনৈতিক সংস্কৃতির বিকল্প মঞ্চ…
স্কুলে পড়ার সময়ই ব্যান্ড সংগীতের পথে যাত্রা শুরু করেন নকীব খান। চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’ দিয়ে শুরু করে ‘সুরেলা’ হয়ে যোগ দেন দেশের কিংবদন্তি ব্যান্ড ‘সোলস’-এ। প্রায় দশ বছর ছিলেন এই ব্যান্ডে। তাঁর সুরে সুরেই জন্ম নেয় অনেক জনপ্রিয় গান, যেমন ‘মুখরিত জীবনের চলার পথে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ আরও অনেক। পরে সোলস ছেড়ে ঢাকায় এসে ১৯৮৫ সালে গঠন করেন নিজের ব্যান্ড ‘রেনেসাঁ’। এখানেও শুরু হয় এক নতুন সাফল্যের অধ্যায়। রেনেসাঁর ভোকালিস্ট, সুরকার ও কম্পোজার হিসেবে নকীব খান উপহার দেন ‘ভালো লাগে জোছনা রাতে’, ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’, ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’,…
চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ২৪ অক্টোবর। তবে দিনটা যেন একদিনে আটকে থাকেনি—বরং রীতিমতো দুই সপ্তাহব্যাপী উৎসবে পরিণত হয়েছে! সবকিছুর শুরু ২১ অক্টোবর, জন্মদিনের তিন দিন আগে। সেদিন পরীমনির মেকআপ আর্টিস্ট ও সহকর্মী অর্ক তাকে আগাম শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন। সেই চমকপ্রদ মুহূর্তটি নায়িকা নিজেই ফেসবুকে শেয়ার করেন। ২৩ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন পরীমনি। ধারণা করা হয়, সেখানেই বিশেষভাবে জন্মদিন উদযাপনের পরিকল্পনা ছিল তার। জন্মদিনের দিন (২৪ অক্টোবর) মালয়েশিয়ার লংকি আইল্যান্ডে সহকর্মীদের নিয়ে কেক কেটে নতুন বয়সকে স্বাগত জানান তিনি। নিজের ফেসবুক পোস্টে লেখেন, “এ জীবনে শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।” তবে এখানেই শেষ নয়—জন্মদিনের চার দিন…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকটের জন্য দায়ী বর্তমান সরকার এবং তারা গঠিত ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডি’র প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, এটি মূলত সরকারের কর্মকাণ্ডের ফল। তারা যে কমিশন গঠন করেছে, সেখানে দীর্ঘ আট-নয় মাস ধরে নানা সংস্কার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি।” ফখরুল আরও বলেন, “স্বাক্ষরিত জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়ায় বড় পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিছু মহল নির্বাচনের পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জাতীয়…
গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিরোধ ও বিভাজন নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “দীর্ঘ সংলাপের পরও ঐকমত্য না আসা অত্যন্ত হতাশাব্যঞ্জক।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ড. আসিফ নজরুল জানান, গণভোট সংক্রান্ত বিষয়টি নিয়ে বৃহস্পতিবারের ক্যাবিনেট সভায় সাধারণ আলোচনা হয়। তিনি বলেন, “ঐকমত্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে, এক, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আওতায় ২৭০ দিনের মধ্যে গণভোট সম্পন্ন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন কার্যকর হবে; দুই, এ দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। কিন্তু কোন বিকল্পটি গ্রহণযোগ্য হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর…
