Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
- ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
- দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
- চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
- শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Author: দেশের আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ, মৌচাক এলাকায় একটি ট্যাংক লরির চাপায় ২২ বছর বয়সী আয়েশা আক্তার নিহত হয়েছেন। একই ঘটনায় ২৭ বছর বয়সী মো. খালেদ হোসেন আহত হয়েছেন। আহত খালেদ হোসেন জানান, তিনি ও তার বান্ধবী মোটরসাইকেলযোগে সোনারগাঁ থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পেছন থেকে একটি বেপরোয়া লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুজনই সড়কে ছিটকে পড়লে লরিটি আয়েশাকে চাপা দেয়। স্থানীয়দের সহায়তায় আহতকে হাসপাতালে নেওয়া হয়, পথে আয়েশার মৃত্যু হয়। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মো. মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে গেছে। লরি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
বিধ্বংসী ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ঝড়টি জ্যামাইকা, হাইতি ও কিউবায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এখন বারমুডার দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, বাহামার বন্যার পানি নামতে শুরু করলেও কিউবা, জ্যামাইকা, হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে জলাবদ্ধতা ও দুর্যোগ পরিস্থিতি অব্যাহত রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, মেলিসা এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণা অনুযায়ী, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঝড়ের সম্ভাবনা অন্তত চারগুণ বেড়েছে। এনএইচসির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে বারমুডার কাছাকাছি এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। দ্বীপটিতে…
জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশকে ‘একপেশে ও চাপিয়ে দেওয়া’ বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কমিশন রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যকে উপেক্ষা করে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করেছে যা কখনোই আলোচনায় আসেনি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মতি দিয়েছিলাম। কিন্তু ঐকমত্য কমিশন যেখানে মতপার্থক্য ছিল, সেখানে তা উপেক্ষা করেছে এবং এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করেছে যা দীর্ঘ আলোচনায় কখনোই আলোচনা হয়নি। কমিশনের প্রস্তাব ও সুপারিশ একপেশে, জবরদস্তিমূলক…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির পরিপ্রেক্ষিতে ‘শাপলার কলি’ প্রতীকটি যুক্ত করে ১১৯টি নির্বাচনী প্রতীকের সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে ইসি। গেজেটে সই করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সংশোধিত সূচি অনুযায়ী, নতুন করে ২০টি প্রতীক যুক্ত করা হয়েছে এবং ১৬টি পুরোনো প্রতীক বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত প্রতীকগুলো হলো— উট, চিরুনি, মশাল, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ি, কলের পানি, পালকি, ফলের ঝুড়ি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী ফুল, রেলইঞ্জিন ও হ্যান্ডশেক। অন্যদিকে বাদ দেওয়া প্রতীকগুলো হলো কলা, খাট, উটপাখি, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার,…
রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী—উত্তরাঞ্চলের এই পাঁচ জেলায় নন-ইউরিয়া সারের সংকটে বিপর্যস্ত কৃষকেরা। সময়মতো আলু ও ভুট্টা রোপণের প্রস্তুতি নিতে না পারায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন, “অতিরিক্ত টাকা দিলেও সার পাওয়া যাচ্ছে না।” অন্যদিকে কৃষি বিভাগ দাবি করছে, “দেশের কোথাও সারের সংকট নেই।” এ দুই বিপরীত বক্তব্যের মাঝখানেই আজকার কৃষকের বাস্তবতা আটকে আছে—মাঠে যেখানে সার নেই, কাগজে সেখানে সারের পাহাড়। বিএডিসি কর্মকর্তারা বলছেন, গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে। কিন্তু নিজেরাই আবার স্বীকার করছেন, চাহিদার তুলনায় প্রায় ২৫ শতাংশ কম বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ, ঘাটতি স্বীকার না করেও তারা স্বীকার করছেন—সরবরাহ পর্যাপ্ত নয়। অন্যদিকে কৃষি বিভাগ বলছে,…
সরকার জনপ্রশাসন সংক্রান্ত ছয় সদস্যের ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল করেছে। সাবেক জ্যেষ্ঠ সচিব শামসুল আলম ২৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির সভাপতিত্ব ছিলেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সদস্য ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব; সদস্য সচিব ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকার জানায়, গত ৮ জানুয়ারি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেয়ার উদ্দেশ্য্যে কমিটি…
দেশে অবৈধ ও নিবন্ধনহীন মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কে কোনো আনঅফিশিয়াল বা অনিবন্ধিত মোবাইল সেট আর চালু থাকবে না। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বিটিআরসি ভবনের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফয়েজ আহমদ জানান, এনইআইআর চালুর ফলে প্রতিটি মোবাইল ডিভাইসের আইএমইআই নম্বর অনুযায়ী নিবন্ধন বাধ্যতামূলক হবে। কোনো অবৈধ বা নকল সেটে একাধিক সিম ব্যবহার করা যাবে না। এতে সিম ক্লোনিং, ভুয়া অ্যাকাউন্ট ও এমএফএস জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি…
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে আয়োজিত মানবন্ধনে সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তদারা বলেন, ৫ আগস্টের আগে যারা ঘুমিয়ে ছিলেন তারা এখন রাজপথের বিপ্লবী নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদেরকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছেন। আমরা দেখেছি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনার সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের কোন সম্পর্ক নাই কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনার সাথে এড. সাখাওয়াত হোসেন খানকে জড়িয়ে…
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড, বারপাড়া, কেওডালা অলিম্পিক বিস্কুটের গলি রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে বিপুল সংখ্যক আবাসিক সংযোগ, পাইপলাইন ও সরঞ্জামাদি অপসারণ করা হয়। অভিযানে প্রথম স্পটে (জাঙ্গাল বাসস্ট্যান্ড) প্রায় এক হাজার ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, দ্বিতীয় স্পটে (কেওডালা) ৫শ’ এবং তৃতীয় স্পটে (মদনপুর বাসস্ট্যান্ড) ৩শ’ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিটি স্পটে অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে স্থায়ীভাবে কিলিং করা হয়েছে। অভিযানে সর্বমোট এক…
নিজস্ব সংবাদদাতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করছে এমন সংবাদ প্রকাশের পরই কাদের দ্রুত কলকাতা থেকে নয়াদিল্লি পৌঁছান এবং এই বৈঠকে অংশ নেন। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্র উপস্থিত ছিলেন। দুই নেতার মধ্যে আলোচনা কঠোর গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হয়েছে। বৈঠকে নরেন্দ্র মোদির কাছে ওবায়দুল কাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। তার প্রধান দাবি ছিল, শেখ…
