Author: দেশের আলো

গুমের সঙ্গে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না এবং গুমের ঘটনায় জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে। রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। প্রতিটি গুমের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের, সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, বিচারের মুখোমুখি করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি…

বিস্তারিত

সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো ৩১টি অননুমোদিত ঋণদাতা অ্যাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে গ্রাহকদের হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সতর্কবার্তায় বিএফআইইউ এসব অননুমোদিত ঋণদাতা অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানায়, বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপের মাধ্যমে সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রচারণা চালানো হচ্ছে। এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোনে থাকা যোগাযোগের তালিকা, ছবি এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে। পরবর্তী সময়ে ঋণের টাকা আদায়ের…

বিস্তারিত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দিনের আলোতে একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক হীরার নেকলেস চুরি হয়েছে। প্ল্যাটিনামের তৈরি নেকলেসটিতে ছিল ৬৭৩টি হীরা, যার ২০১৫ সালের নিলামমূল্য ছিল ৪৩ লাখ মার্কিন ডলার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে প্রবেশ করে দুই ব্যক্তি। পরে প্রদর্শনী কক্ষে রাখা কাচের সুরক্ষিত ডিসপ্লে কেস ভেঙে তারা ২০০ ক্যারেটের বেশি হীরাযুক্ত নেকলেসটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। তাদের মুখে কোনো মুখোশ ছিল না এবং একজনের হাতে আগ্নেয়াস্ত্র সদৃশ অস্ত্র ছিল। চুরির পর তারা জাদুঘরের দক্ষিণ পাশের ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে…

বিস্তারিত

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার তাদের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এমন কিছু মানুষকে স্মরণ করছি, যাদের…

বিস্তারিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান রাজধানীর ধানমণ্ডি থানায় এ জিডি করেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। জিডিতে বলা হয়েছে, রুহুল কবীর রিজভী নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নামে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও কিংবা রাজনৈতিক বক্তব্যকে…

বিস্তারিত

গুম-খুনের শিকার ব্যক্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০ জনের হাতে নিজে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে…

বিস্তারিত

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যার পেছনে বড় ধরনের হিমবাহ ও শিলা ধসের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় থাকা হিমবাহের একটি বড় অংশ ভেঙে প্রায় ১ হাজার ২০০ মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে। এরপর বরফ, পাথর, কাদা ও পলির বিশাল স্রোত নদীর গতিপথে নেমে গিয়ে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি করে। বুধবার (২৬ আগস্ট) সকালে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এই বিপর্যয় ঘটে। প্রথমে ঘটনাটিকে ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, যে ভূকম্পন শনাক্ত হয়েছিল, সেটি মূলত হিমবাহ ও শিলার আকস্মিক ধস থেকেই সৃষ্টি হয়েছিল। ধসের শক্তি এতটাই…

বিস্তারিত

ছুটি কাটাতে নেপালে গিয়ে বন্যা ও পাহাড়ধসের কারণে বিপাকে পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ফেরার সড়কের বিভিন্ন অংশ ধসে যাওয়ায় দুই দিন ধরে দেশটির পর্যটন এলাকা ঘান্দ্রুকে আটকা রয়েছেন তিনি ও তার সফরসঙ্গীরা। ২০ আগস্ট অবসর কাটাতে নেপালে যান তাসরিফ। মঙ্গলবার তারা ঘান্দ্রুকে পৌঁছান। পরদিন সেখান থেকে ফেরার পরিকল্পনা থাকলেও মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি–ঘান্দ্রুক সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তাসরিফ জানান, তারা নেপালের গণ্ডকী প্রদেশের কাস্কি জেলার ঘান্দ্রুক গ্রামে অবস্থান করছেন। অন্নপূর্ণ অঞ্চলের প্রায় দুই হাজার মিটার উচ্চতার এই পর্যটন এলাকায় বড় ধরনের প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ তারা দেখেননি। তবে বন্যা ও ভূমিধসে ফেরার সড়কের একাধিক…

বিস্তারিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পার্কে (সাবেক শেখ রাসেল পার্ক) অস্ত্র হাতে দুই যুবকের মানুষের প্রতিক্রিয়া ধারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লম্বা কুর্তা-পায়জামা ও টুপি পরা দুই যুবক বড় আকারের দুটি অস্ত্র হাতে পার্কে প্রবেশ করছেন। পরে তারা রিকশাচালক, পথচারী ও শিশুসহ বিভিন্ন মানুষের দিকে অস্ত্র তাক করছেন। এতে কেউ থমকে যাচ্ছেন, কেউ আতঙ্কিত হয়ে সরে যাচ্ছেন, আবার কেউ বিস্মিত হয়ে তাকিয়ে থাকছেন। এসব প্রতিক্রিয়ার দৃশ্য পেছন থেকে ক্যামেরায় ধারণ করা হয়। ভিডিওটি প্রথমে ‘ভাইবোন’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।…

বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সেদিন অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ-সংক্রান্ত কাজ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ওই কর্মকর্তা জানান, মন্ত্রিসভায় অনুমোদন মিললে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা…

বিস্তারিত