Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রপতি আনসার সদস্যদের বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ…
বাংলাদেশে মব বা সংঘবদ্ধ জনতার মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা শক্তভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (SSSDW)’-এর উদ্বোধন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মাদক মামলার প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মবের কথা যা বললেন, সেটা সাধারণ আইনের মধ্যেই আছে। তার জন্য আলাদা কোনো আইন প্রয়োজন নেই। আমরা খুব সজাগ আছি, সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা শক্তভাবে মোকাবিলা করব…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেয়। জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা দলটির অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি। রিজভী বলেন, ৪৮ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন রিজভী। একই সঙ্গে দলের জন্য আত্মত্যাগকারী…
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে উন্নত চিকিৎসা শেষে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের ইতিবাচক পরামর্শের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে চলতি বছরের ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই…
চট্টগ্রামের সীতাকুণ্ডে একেএস স্টিলের কারখানায় সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতি মিনিটে ৫২টি স্টিল রিবার বা রড উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে আবুল খায়ের স্টিল। ১০৮ মিটার দৈর্ঘ্যের এসব রড উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। একেএস স্টিলের কারখানায় উৎপাদন প্রক্রিয়ায় লাল-তপ্ত বিলেট একের পর এক রোলিং স্ট্যান্ড অতিক্রম করে অল্প সময়ের মধ্যেই নির্দিষ্ট মাপের রডে রূপ নেয়। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনের গতি বাড়ানোর পাশাপাশি প্রতিটি রডের মানও নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই রোলিং মিলে জার্মানির এসএমএস গ্রুপের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে। এতে সর্বাধুনিক হিট-রিকভারি প্রযুক্তি ও ইকো ফ্লেম-প্লাস বার্নার যুক্ত…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি শুটিংয়ের জন্য বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার পর স্থাপনাটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ৫০০ বছরের পুরোনো এই ঐতিহাসিক স্থাপনা দ্রুত সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস। শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের বড় সরদার বাড়ি মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন। সম্প্রতি শুটিংয়ের জন্য ঐতিহাসিক স্থাপনাটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে…
নারায়ণগঞ্জের সিটি নগর পার্কে ‘বন্দুক’ হাতে ঘোরাফেরা ও পথচারীদের দিকে অস্ত্র তাক করে ভয় দেখানোর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে দুটি খেলনা বন্দুক জব্দ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর বাজার এলাকা থেকে ভিডিও নির্মাতা লিমন তোহা ও ইয়াসিন মোল্লাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের নজরে আসে। এরপর অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে সদর…
বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড ১৪ কোটির কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই ২০২৭ সালের বাজেট ১৬ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। একই সঙ্গে প্রায় ৩ হাজার ৫০০ কর্মী পদ কমানোর পরিকল্পনা করেছে সংস্থাটি। শুক্রবার (২৮ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অর্থসংকটের কারণে ২০২৭ সালের জন্য ইউএনএইচসিআরের বাজেট কমিয়ে ৭১৪ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। এটি গত এক দশকের মধ্যে সংস্থাটির সবচেয়ে কম বাজেট। ট্রাম্প প্রশাসনসহ বড় দাতাদের বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় ইউএনএইচসিআরের অর্থায়নে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর ফলে ২০২৫ সালের তুলনায় সংস্থাটির কার্যক্রমের পরিধি ও বাজেট উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। জেনেভায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের বৈঠকে সংশোধিত…
ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পে ভুলের হার ১ দশমিক ২ শতাংশ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, বাংলাদেশের প্রেক্ষাপটে এ ত্রুটির হার অত্যন্ত নগণ্য এবং পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড ডেলিভারিতে আমরা যে পাইলট প্রজেক্টটি করেছি, তাতে ১ দশমিক ২ শতাংশ ত্রুটি বা ভুল হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ত্রুটির হার অত্যন্ত…
রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ঢাকার যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি অ্যাপ তৈরি করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার মাসের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট…
