Author: দেশের আলো

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাসের মতো চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তার দেশে ফেরার বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আগেই নিশ্চিত করেছিলেন। শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও পরিবারের অন্য সদস্যরাও দেশে ফিরেছেন। গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা…

বিস্তারিত

বৈশ্বিক উষ্ণতা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার পর কীভাবে এর প্রভাব মোকাবিলা করা যায়, সে বিষয়ে প্রথমবারের মতো পৃথক মূল্যায়ন প্রকাশ করেছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)। সংস্থাটি বলেছে, এখন বৈশ্বিক উষ্ণতা সীমা অতিক্রমের বাস্তবতা মোকাবিলার পাশাপাশি ‘ওভারশুট’ বা অতিরিক্ত উষ্ণতার সময়কাল যতটা সম্ভব কমিয়ে আনার দিকে মনোযোগ দিতে হবে। বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ইউএনইপি বলেছে, আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্ব ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সীমা অতিক্রম করতে পারে। ফলে এখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে দ্রুত ও ব্যাপকভাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর পাশাপাশি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণের মতো পদক্ষেপও প্রয়োজন হবে। খবর এএফপির। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও…

বিস্তারিত

শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজভাবে জানানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এ আয়োজনের প্রথম দিনে স্থানীয় শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন তাঁর কার্যালয় থেকে দেওয়া বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। সভায় সরকারি দপ্তরগুলোর কার্যক্রম, নাগরিকদের জন্য বিভিন্ন সেবা এবং এসব সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। একই সঙ্গে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের করণীয় ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর…

বিস্তারিত

দেশের তৈরি পোশাক রপ্তানি খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে সৃষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান। সাক্ষাৎকালে বিজিএমইএর প্রতিনিধিদল দেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং সেগুলো সমাধানে…

বিস্তারিত

গত ২৪ জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশসহ বিভিন্ন সরকারি বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে র‌্যাবের নেতৃত্বে সারাদেশে বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কার ঘোষণা করেছেন বলেও জানান তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৬ খুলনা সদর দপ্তরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, গত ২৪ জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনীর যে অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধারের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়েছে। এ বিষয়ে সারাদেশে র‌্যাবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, অভিযানের…

বিস্তারিত

দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানা (সংরক্ষিত নারী আসন-৩৫)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে তৈরি করা পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল। দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে উত্তরণে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতোমধ্যে…

বিস্তারিত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ‘টাইম১০০ এআই ২০২৬’ শিরোনামে প্রকাশিত এবারের তালিকায় এআই খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং সৃজনশীল শিল্পের প্রতিনিধিদের স্থান দেওয়া হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। এটি টাইমের চতুর্থ বার্ষিক ‘টাইম১০০ এআই’ তালিকা। এআইয়ের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক বাড়ার মধ্যেই প্রযুক্তিটির উন্নয়ন ও ভবিষ্যৎ গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের এবারের তালিকায় তুলে ধরা হয়েছে। টাইম ১০০ ব্যক্তিকে ‘লিডারস’, ‘ইনোভেটরস’, ‘শেপার্স’ ও ‘থিংকার্স’—এই চার বিভাগে ভাগ করেছে। ‘লিডারস’ বিভাগে রয়েছেন ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন, প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ…

বিস্তারিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় গুম হওয়া মোবারক হোসেন ও নজরুল ইসলামের সন্ধান ১০ মাসেও মেলেনি। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার দুই ছেলে ওয়াসিম ও জসিমকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেও তাদের কাছ থেকে নিখোঁজ দুই যুবকের বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ। জানা গেছে, ২০২৫ সালের ১২ অক্টোবর রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার ভাড়া বাসা থেকে লেগুনাচালক নজরুল ইসলামকে ডেকে নিয়ে যান রাজ্জাকের ছেলে ওয়াসিম ও তার সহযোগীরা। এরপর থেকে নজরুল নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় অপহরণ ও গুমের অভিযোগ এনে নজরুলের বাবা হরমুজ মুন্সি ২০২৫ সালের ৫ ডিসেম্বর ফতুল্লা থানায় মামলা করেন। মামলায় রাজ্জাক, তার দুই…

বিস্তারিত

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতা গৌতম ঘোষ ও প্রযোজক হাবিবুর রহমান খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন গৌতম ঘোষ। হাবিবুর রহমান খানের প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। সম্প্রতি ‘রেডিও গাগা’ নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমাটির পরিকল্পনার কথা জানান প্রযোজক হাবিবুর রহমান খান। তিনি জানান, জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য ও অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হবে। হাবিবুর রহমান খান বলেন, সিনেমাটি নিয়ে তিনি ও গৌতম ঘোষ দুজনেই দীর্ঘদিন ধরে কাজ করছেন। গৌতম ঘোষ এ বিষয়ে অনেক দিন ধরে গবেষণা করছেন। এমনকি সিনেমাটি তৈরির বিষয়ে…

বিস্তারিত

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতা গৌতম ঘোষ ও প্রযোজক হাবিবুর রহমান খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন গৌতম ঘোষ। হাবিবুর রহমান খানের প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। সম্প্রতি ‘রেডিও গাগা’ নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমাটির পরিকল্পনার কথা জানান প্রযোজক হাবিবুর রহমান খান। তিনি জানান, জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য ও অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হবে। হাবিবুর রহমান খান বলেন, সিনেমাটি নিয়ে তিনি ও গৌতম ঘোষ দুজনেই দীর্ঘদিন ধরে কাজ করছেন। গৌতম ঘোষ এ বিষয়ে অনেক দিন ধরে গবেষণা করছেন। এমনকি সিনেমাটি তৈরির বিষয়ে…

বিস্তারিত