Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এর দায় বর্তমান সরকারের নয়। সংকট সমাধানে বিরোধী দলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। বিরোধী দলের…
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিক নিজ নিজ ধর্মাচার ও ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয় আলাদা হলেও জাতীয়তা হিসেবে সবাই বাংলাদেশের নাগরিক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সব ধর্মাবলম্বীর উপাসনালয়, উপাসনালয়ের দায়িত্বশীলদের স্বাধীনতা এবং উপাসনালয় স্থাপনের অধিকারও নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, শুধু সংবিধানে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয়টি ধারণ করলেই হবে না, বাস্তবেও…
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া ও সরবরাহ সংকটের মধ্যেও আগামী ১৫ সেপ্টেম্বরের পর দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহে সাম্প্রতিক সংকটের পেছনে পুরোনো বকেয়া, আমদানিনির্ভরতা ও জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতাকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অর্থ বিভাগ সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও সরবরাহকারীর কাছে সরকারের মোট বকেয়া ছিল ৫২ হাজার ৩০১ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সরকার থেকে ৫৪ হাজার ৩৭ কোটি টাকা নগদ ভর্তুকি পেয়েছিল। সচিবালয়ে সাংবাদিকদের…
দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব ছড়াচ্ছে। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এ দেশে কেউ…
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তমকুমার শুধু একজন অভিনেতার নাম নন, তিনি বাঙালির সাংস্কৃতিক স্মৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। পর্দায় তাঁর এক চিলতে হাসি, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি কিংবা ব্যক্তিত্বের নিজস্বতা—মৃত্যুর ৪৬ বছর পরও দর্শকের কাছে এতটুকু ফিকে হয়নি। আজ ৩ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তির জন্মশতবর্ষ। ১৯২৬ সালের এই দিনে জন্ম নেওয়া অরুণ কুমার চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে ‘উত্তমকুমার’ নামেই হয়ে ওঠেন বাঙালির মহানায়ক। উত্তমকুমারকে মনে পড়লেই অনেকের চোখে ভেসে ওঠে তাঁর হাসি, সুচিত্রা সেনের সঙ্গে জনপ্রিয় জুটি কিংবা বাংলা সিনেমার রোমান্টিক নায়ক হিসেবে তাঁর দীর্ঘ সাফল্য। কিন্তু তাঁকে শুধু রোমান্টিক নায়ক হিসেবে দেখলে তাঁর অভিনয়জীবনের বড় একটি অধ্যায় আড়ালে থেকে যায়।…
জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি এবং পাশে খালেদা জিয়ার সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান জানান মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও এদিন প্রথমবারের মতো অংশ নেন ঢাকা-৮…
পশ্চিমবঙ্গে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার, পুলিশ ও বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন মমতা। তিনি বলেন, সরকারবিরোধী অবস্থান নিলে সংবাদমাধ্যমের ওপর চাপ তৈরি করা হচ্ছে। এমনকি সরকারপন্থী নয়—এমন সংবাদমাধ্যমের কার্যালয়েও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। মমতা বলেন, ‘বাংলার অস্তিত্ব আজ বিপন্ন হতে চলেছে। শিক্ষা ও সংস্কৃতি ভূলুণ্ঠিত।’ তার অভিযোগ, রাজ্য সরকার ঔদ্ধত্য ও অহংকারের শীর্ষে পৌঁছেছে। সরকারি অনুষ্ঠানে গেরুয়া কার্পেট ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা না থাকলে সাধারণ মানুষের অধিকারও কীভাবে সুরক্ষিত…
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে। সেবাটিতে সমস্যার কারণে দৈনন্দিন কাজ ও পড়াশোনায় সাময়িক বিঘ্ন ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী জানিয়েছেন। চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ কেউ রসিকতা করে বলেছেন, চ্যাটজিপিটি না থাকায় দ্রুত উত্তর, তথ্য খোঁজা কিংবা লেখালেখির কাজে এবার নিজেদের ওপরই নির্ভর করতে হবে। তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার…
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে চলতি দশকেই দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানান। তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া। এটি কোনো স্লোগান নয়, এটি একটি পরিকল্পনা। আমরা এই দশকে রপ্তানি, বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলার মাধ্যমে…
দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগ প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলায় চালু করা হবে। কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় তা সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, সেই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে…
