Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা এর কাছাকাছি সময়ে নিউইয়র্কে অবস্থান করতে পারেন। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এ সফরে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও…
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার…
রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি দায়িত্ব পালনের উপযুক্ততার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (২৩ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধনকালে নির্বাচনী পর্ষদের সদস্যদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও দুই বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের…
পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুক্রবার (২১ আগস্ট) নিজের ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম। বর্তমানে যুক্তরাজ্যের সারের লাইটওয়াটারে হলমার্ক লেকভিউ কেয়ার হোমে বসবাস করছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এর আগে, গত বছরের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলীয় নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর ক্যাটারহাম বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তির স্বীকৃতি পান। টাইটানিক জাহাজডুবির তিন বছর আগে এবং রুশ বিপ্লবের আট বছর আগে জন্ম নেওয়া ইথেল ক্যাটারহাম দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী। দীর্ঘ জীবনে তিনি প্রযুক্তি ও সমাজব্যবস্থার ব্যাপক পরিবর্তনও দেখেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ২০২০ সালে ১১০ বছর বয়সে করোনাভাইরাসে…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও আলামত উদ্ধার করা হয়। শুক্রবার (২১ আগস্ট) সকালে র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকাটি ছিনতাইকারী ও মাদকসেবীদের আখড়া…
রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। দীর্ঘদিনের দখল ও বর্জ্য দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া চ্যানেলটি পরিষ্কার করে নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি এর দুই পাশে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিডি ক্লিনের সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর আগের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা…
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। ‘ইনোভেশন টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। মেলায় ১৫০টিরও বেশি উদ্ভাবনী প্রকল্প ও উদ্যোগ প্রদর্শন করা হবে। পাশাপাশি ১৫টির অধিক সেশন ও ডায়ালগে বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দেশি-বিদেশি ৫০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অংশ নেবে। একই…
কলেরা প্রতিরোধে সারাদেশে শুরু হয়েছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ১ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী দুই ডোজই গ্রহণ করতে হবে। শনিবার (২২ আগস্ট) থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন…
সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন এবং একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান। এম রশিদুজ্জামান মিল্লাতকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। সাচিং প্রু জেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।…
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানের আগে বঙ্গভবনের সামরিক সচিব ও অন্যান্য সচিব নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অক্টাগনে অভ্যর্থনা জানান এবং তাকে ভিভিআইপি-১ আসনে নিয়ে যান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি একসঙ্গে দরবার হলে প্রবেশ করেন। এ সময় রাষ্ট্রপতির আগমনী সুর বাজিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়।…
