Author: দেশের আলো

বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় নতুন কাঠামোর যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকার ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে একই দিন থেকে নতুন এই বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আইনগতভাবে কার্যকর হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ধারা ১-এর উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে ২০ আগস্ট থেকে আইনটি কার্যকর করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের কাজ পর্যায়ক্রমে…

বিস্তারিত

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে ‘নায়করাজ’ হিসেবে অমর হয়ে আছেন আব্দুর রাজ্জাক। অভিনয়ের স্বতন্ত্রতা, পর্দায় ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি এবং দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা। মৃত্যুর নয় বছর পরও তার অভিনীত চলচ্চিত্র ও চরিত্র দর্শকের মনে সমানভাবে স্মরণীয়। আজ শুক্রবার (২১ আগস্ট) নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন আব্দুর রাজ্জাক। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। কলকাতার…

বিস্তারিত

ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতির কেন্দ্র হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব—দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই রাজনীতিক আশির দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে ধাপে ধাপে দলের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এরই মধ্যে বঙ্গভবনের দরবার হলে…

বিস্তারিত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর মির্জা…

বিস্তারিত

পানামা খালে আগামী সেপ্টেম্বর থেকে জাহাজ চলাচলে নতুন করে সীমা আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এল নিনো আবহাওয়ার প্রভাবে খরা ও অতিরিক্ত তাপমাত্রার কারণে জলপথটির পানির স্তর কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) চ্যানেলটির তদারকি সংস্থা পানামা ক্যানেল অথরিটি নতুন দৈনিক ট্রাফিক সীমা নির্ধারণের ঘোষণা দেয়। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর থেকে পানামা খালে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। পরে ১৫ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা আরও কমিয়ে দিনে ৩২টি জাহাজে নামিয়ে আনা হবে। এর আগে মে মাসে কর্তৃপক্ষ কোনো বিধিনিষেধ আরোপ না করার সিদ্ধান্ত জানিয়েছিল। তবে তীব্র খরার পূর্বাভাসের কারণে সেই অবস্থান থেকে সরে…

বিস্তারিত

এক দশকের মধ্যে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ আগস্ট পর্যন্ত দেশটির মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ দশমিক ০৫ ট্রিলিয়ন ডলারে। ২০১৬ সালে এই ঋণের পরিমাণ ছিল ২০ ট্রিলিয়ন ডলারেরও কম। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি ব্যয় বৃদ্ধি এবং ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ঋণ দ্রুত বেড়েছে। বিশেষ করে ট্রাম্প ও বাইডেন প্রশাসনের সময়ে বড় ধরনের সরকারি ব্যয় অব্যাহত থাকায় দেশটির ঋণের বোঝা আরও বাড়ে। কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) এর আগে পূর্বাভাস দিয়েছিল, ২০২৬ অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৯ দশমিক ৬…

বিস্তারিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে ও একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা খানপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিল। ওজাইফার বাবা আল আমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের…

বিস্তারিত

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি চলছে। বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতাসহ কয়েকটি বিষয় পর্যালোচনার কারণে গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব বিষয় দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের প্রথম দিকেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে নতুন পে…

বিস্তারিত

রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি জানান, সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জিয়ারত শেষে তিনি গুলশানে নিজ কার্যালয়ের উদ্দেশে রওনা হন। গুলশানের কার্যালয়ে গিয়ে…

বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব পদটি শূন্য হয়। এরপর দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো। রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ…

বিস্তারিত