Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে মুক্ত বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর পালা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমের সাফল্য গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্মেলনের আয়োজন করে। তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা।’ ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা অনেকাংশেই…
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে চলমান আলোচনা ও নানা জল্পনার মধ্যেই আশির দশকের জনপ্রিয় সিনেমার গান ‘তুমি আমার জীবন’ নতুন করে ভাইরাল হয়েছে। মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ‘কেউ জানে না’ অংশটি শেয়ার করছেন নেটিজেনরা। মূলত সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল কবে চূড়ান্ত হবে, সেই অনিশ্চয়তা থেকেই গানটির ‘কেউ জানে না’ কথাগুলো নতুন করে আলোচনায় এসেছে। পে-স্কেল নিয়ে প্রতিদিনই নতুন নতুন খবর প্রকাশিত হলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ‘অবুঝ হৃদয়’ সিনেমার জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জাফর ইকবাল ও ববিতা। পে-স্কেল…
গাজা উপত্যকাজুড়ে ২১ লাখ ৫০ হাজারেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ বসবাসের অনুপযোগী অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) গাজার সরকারি তথ্য দপ্তর এ তথ্য জানিয়েছে। শীতকাল ঘনিয়ে আসার মুখে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানায়, তাঁবুতে বসবাসকারীদের মধ্যে পাঁচ লাখের বেশি শিশু রয়েছে। অবরুদ্ধ গাজায় আবহাওয়া প্রতিরোধী তাঁবু, অন্তরণ সামগ্রী, ক্রেন ও অন্যান্য আশ্রয় সরঞ্জাম দ্রুত প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য দপ্তর। বিবৃতিতে বলা হয়, গাজার পরিস্থিতি ‘সংকটের চরম সীমায়’ পৌঁছেছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ অপসারণ, অবকাঠামো…
হলিউড বক্স অফিসে টানা তৃতীয় সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শুক্রবার শুধু উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি ১ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে। সপ্তাহান্ত শেষে এর আয় প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের সায়েন্স ফিকশন থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। মুক্তির প্রথম দিনে উত্তর আমেরিকার ৩ হাজার ৪৪৬টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে ৮১ লাখ ডলার। প্রতিদ্বন্দ্বী স্টুডিওগুলোর হিসাবে, রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর আয় প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারে দাঁড়াতে পারে।…
প্রায় ছয় মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের নিরাপত্তা ও শাসনব্যবস্থা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করছেন। শীর্ষ নিরাপত্তা পদগুলোতে একঝাঁক কট্টরপন্থি ও প্রবীণ সামরিক কমান্ডারকে নিয়োগের মাধ্যমে তিনি দেশকে সম্ভাব্য সংঘাত মোকাবিলার জন্য প্রস্তুত করছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সোমবার (১৭ আগস্ট) দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের রদবদল করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব নিয়োগের মধ্য দিয়ে যেকোনো হুমকি ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় তেহরানের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এমন একটি পথ খুঁজছে, যার মাধ্যমে কৌশলগত সুবিধা—বিশেষ করে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ—অক্ষুণ্ন…
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকা থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপক্ষীয় এই সফরের প্রস্তুতি চললেও সফরের আগে দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি। প্রতিবেদন অনুযায়ী, ঢাকার পক্ষ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে—মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত…
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। নিহত ওয়াজেদ আলম সীমান্ত দেওভোগের শুক্কুরকারি মসজিদ গলির মো. আলম পারভেজের ছেলে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পেশাদার ছিনতাইকারী অনিক, আকাশ ও চান্দি বাবু। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর শীতের কুয়াশাঘেরা সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নগরীর দেওভোগের মিন্নত আলী…
প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। দুই ধাপে বাস্তবায়ন হতে যাওয়া নতুন বেতনকাঠামোর বিষয়ে সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান’ উপশিরোনামে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে শুধু বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের…
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন। নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নিয়ম…
সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। বৈঠকে বিন্না ঘাসের উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এর ব্যবহার নিয়ে একমত পোষণ করা হয়। কোন কোন প্রকল্পে এই ঘাস ব্যবহার করা যেতে পারে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল…
