Author: দেশের আলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রিসভা সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি প্রস্তাবটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রীর সম্মতি মিললে চলতি সপ্তাহেই এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বুধবার (১৩ আগস্ট) মন্ত্রিসভা সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে মন্ত্রিসভায় আলোচনার পর খসড়ার বিভিন্ন অংশে পরিবর্তন বা সংশোধনের সুযোগ রয়েছে। পে স্কেল কত ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব…

বিস্তারিত

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবন যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ…

বিস্তারিত

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহারের মধ্য দিয়ে ব্যাংকগুলোর প্রশাসক নিয়োগের কার্যক্রম শেষ হয়েছে। এখন থেকে ব্যাংকটি পরিচালিত হবে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হয়। তবে প্রশাসক প্রত্যাহার করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকির আওতায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত বছরের নভেম্বরে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। এরপর সোশ্যাল ইসলামী ব্যাংক…

বিস্তারিত

রাজনীতির অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচিত মুখ। বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই রাজনীতিক এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হয়েছেন। তবে রাজনীতির বাইরেও তার জীবনে রয়েছে সংস্কৃতি ও অভিনয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক ভিন্ন অধ্যায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করার পর তার রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায়ও নতুন করে আলোচনায় এসেছে। এর মধ্যে বিশেষভাবে উঠে এসেছে তার অভিনয়জীবনের কথা। ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে একসময় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন মির্জা ফখরুল। শুধু নাটক দেখতেন না, মঞ্চে অভিনয়ের পাশাপাশি নাট্য নির্দেশনাতেও যুক্ত ছিলেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেওয়া…

বিস্তারিত

আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ লাখ শিশু চরম অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। দেশটির প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে বলে সেভ দ্য চিলড্রেনের নতুন গবেষণায় উঠে এসেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে সেভ দ্য চিলড্রেনের গবেষণার বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত চার বছরে আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টির হার ১৪ শতাংশ বেড়েছে। ২০২৬ সালে দেশটিতে প্রায় ৩৭ লাখ শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। গবেষণা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর হিসাবে, এ সংখ্যা প্রায় ৪০ লাখে পৌঁছেছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ব্যবস্থায়ও বড় ধরনের চাপ তৈরি হয়েছে।…

বিস্তারিত

তীব্র গ্যাস সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ শূন্যের কোঠায় নেমে যাওয়ায় জেলার প্রায় সাড়ে ৪৫০টি ডায়িং কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। একই কারণে শতাধিক গার্মেন্টস কারখানাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শিল্প উদ্যোক্তারা জানান, গত দুদিন ধরে ডায়িং কারখানাগুলোতে গ্যাসের চাপ একেবারেই নেই। ফলে কাপড় রং করা সম্ভব হচ্ছে না। এতে প্রতিটি কারখানায় শত শত টন গ্রে কাপড় জমে আছে। ডায়িং থেকে ফেব্রিক্স না পাওয়ায় গার্মেন্টস কারখানাগুলোও নিয়মিত উৎপাদন চালাতে পারছে না। ডায়িং কারখানার মালিকরা জানান, বিকল্প জ্বালানি হিসেবে তুষ, কয়লা ও লাকড়ি ব্যবহার করে বয়লার চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় এসব জ্বালানি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না।…

বিস্তারিত

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছয় মাসের এই দূরদর্শী সরকার চায় মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করুক এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করুক। আমরা আপনাদের…

বিস্তারিত

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান। বৈঠক চলাকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া…

বিস্তারিত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। প্রকাশিত ফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি। এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব নেতা। দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে অনেক…

বিস্তারিত