Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
জ্বালানি ও বিদ্যুৎ খাতের বর্তমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে এ খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু করেছে। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার অস্বীকার করছে না যে দেশের মানুষ বর্তমানে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে অতীতে নেওয়া অপরিকল্পিত উদ্যোগের খেসারত এখন দেশ, দেশের মানুষ ও সরকারকে দিতে হচ্ছে।…
নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধরা হলেন মাইদুল ইসলাম (২৪), তার স্ত্রী বিউটি আক্তার (২২) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, সকালে বাসার ভেতরে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে আগে থেকেই কক্ষে গ্যাস জমে ছিল। আগুনের স্ফুলিঙ্গ লাগতেই…
প্রচণ্ড দাবদাহ ও দীর্ঘস্থায়ী বৃষ্টির ঘাটতিতে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, উপগ্রহচিত্রে মহাকাশ থেকেও নদীগুলোর সংকট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই পরিস্থিতি ইউরোপের পরিবহন, জ্বালানি, বাণিজ্য ও পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলছে। উপগ্রহ থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে, একসময় পানিতে পরিপূর্ণ থাকা নদীগুলোর বিস্তীর্ণ অংশ এখন শুকিয়ে বালুচরে পরিণত হয়েছে। ২০২৩ সালের স্বাভাবিক জলপ্রবাহের সঙ্গে তুলনা করলে বর্তমান অবস্থার ব্যাপক পরিবর্তন স্পষ্টভাবে ধরা পড়ে। বিজ্ঞানীদের মতে, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নের শিকার হওয়া মহাদেশ। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে গ্রীষ্মকাল আগের তুলনায় আরও দীর্ঘ ও তীব্র…
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে বাধ্যতামূলকভাবে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে অবিলম্বে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ সংশোধন করে দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসা নিশ্চিত করার বিধান সংযোজনের নির্দেশও দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে আইনজীবী কাজী এরশাদুল আলম এবং সালাউদ্দিন হাসপাতালের…
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার নতুন এমআরএনএ-ভিত্তিক ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) টিকার অনুমোদন দিয়েছে। প্রায় ছয় মাস আগে আবেদনটি প্রাথমিকভাবে পর্যালোচনার জন্য প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত টিকাটির ব্যবহারের অনুমোদন দিয়েছে সংস্থাটি। বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে মডার্না জানায়, তাদের প্রথম এমআরএনএ-ভিত্তিক ফ্লু টিকা এমফ্লুসিভা (mFluCivA) ৫০ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। কোম্পানিটি আশা করছে, ২০২৬-২০২৭ সালের শ্বাসতন্ত্রজনিত ভাইরাস মৌসুমে যুক্তরাষ্ট্রের নির্ধারিত জনগোষ্ঠীর জন্য টিকাটি সরবরাহ করা সম্ভব হবে। এর আগে ফেব্রুয়ারিতে মডার্না জানিয়েছিল, ফেডারেল ভ্যাকসিন নিয়ন্ত্রকরা ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যকে অপর্যাপ্ত উল্লেখ করে টিকাটির আবেদন পর্যালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে এক সপ্তাহ পর…
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিনিয়োগ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কার ও নীতিগত পদক্ষেপ তুলে ধরতে বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ব্রিফিং করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ব্রিফিংয়ে জানানো হয়, বিডার ১৭টি খাতভিত্তিক ও নীতিগত সুপারিশের মধ্যে ১৪টি, অর্থাৎ ৮২ শতাংশ, সম্পূর্ণ বা আংশিকভাবে জাতীয় বাজেটে প্রতিফলিত হয়েছে। আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে বাজেটের তিনটি প্রধান অগ্রাধিকার—নিয়ন্ত্রণ শিথিলকরণ (ডিরেগুলেশন), দীর্ঘমেয়াদি কর-স্থিতিশীলতা এবং কৌশলগত খাতের জন্য লক্ষ্যভিত্তিক প্রণোদনা—তুলে ধরা হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং জাতীয়…
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি সভায় বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী, সরকারি তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা চলছিল। সেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।…
রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নদী দূষণ এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তাই এ সংকট মোকাবিলায় কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।’ বৈঠকে বুড়িগঙ্গাসহ রাজধানী…
জুলাই-আগস্টের আন্দোলনের সাফল্যের কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে এবং এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল, তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। জনগণ যখন সম্পূর্ণভাবে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফল হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আমাদের…
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ সংগীতায়োজন ‘দ্য লিগ্যাসি’। ইতিহাস, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই সংগীতচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সেই মানবিক উদ্যোগের চেতনা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বখ্যাত সংগীতশিল্পী জর্জ হ্যারিসন ও সেতারসম্রাট পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের সহায়তায় আয়োজিত সেই কনসার্ট বিশ্বজুড়ে মানবতার প্রতীক হিসেবে আজও স্মরণীয়। এই ঐতিহাসিক আয়োজনের ৫৫ বছর পূর্তি উপলক্ষে সংগীতায়োজক জাহাঙ্গীর আলম (শ্রাবণ) নির্মাণ করেছেন ‘দ্য লিগ্যাসি’ শিরোনামের…
