Author: দেশের আলো

দেশে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি দ্রুত বাড়লেও বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। এ পরিস্থিতিতে সম্ভাব্য সাইবার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, বিদ্যমান দুর্বলতার কারণে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সেবা ও ডিজিটাল লেনদেন দ্রুত সম্প্রসারিত হলেও অনেক বাণিজ্যিক ব্যাংক এখনো সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত সক্ষমতা অর্জন করতে পারেনি। ফলে সম্ভাব্য সাইবার হামলা ও তথ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে সার্বক্ষণিক সতর্ক থাকতে…

বিস্তারিত

৫ আগস্ট নয়াদিল্লিতে একটি মতবিনিময় সভায় শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রণধীর জয়সোয়াল বলেন, ‘শেখ হাসিনার বক্তব্যসংক্রান্ত অনুষ্ঠানটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে প্রকাশিত কোনো বক্তব্যের দায় বা সমর্থনও ভারত সরকার বহন করে না।’ এদিকে, শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে বাংলাদেশে আদালতের নির্দেশনা নিয়েও আলোচনা চলছে। এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

বিস্তারিত

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের একটি শটগান প্রায় এক বছর পর উদ্ধার হয়েছে। উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে আসে অস্ত্রটি। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে শটগানটি উঠে আসে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার হওয়া শটগানটির বাট নম্বর ৬৫১ এবং এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে। মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি অ্যাঞ্জেল’-এর কথা স্মরণ করেন। শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ১০ ফুট উঁচু একটি ‘পার্টিসিপেশন ট্রফি’ স্থাপন করা হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তকে বিদ্রূপ করতেই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ ব্যঙ্গাত্মক এই স্থাপনাটি নির্মাণ করেছে। এটি বর্তমানে ম্যানহাটনের ফোলি স্কয়ারে প্রদর্শিত হচ্ছে, যা ২০২৪ সালের ‘হাশ মানি’ মামলায় ট্রাম্পের বিচার হওয়া আদালতের কাছেই অবস্থিত। সোনালি রঙের ট্রফিটি প্রথম গত ১৩ জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রদর্শন করা হয়। পরে সেটি নিউইয়র্কে স্থানান্তর করা হয়। ট্রফির নিচে সংযুক্ত একটি ফলকে ট্রাম্পের ইরান-সংক্রান্ত নীতিকে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘ইরান যুদ্ধে উৎসাহী অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড…

বিস্তারিত

৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে পুলিশসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনটির গুরুত্ব এবং বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাকে সতর্কতা আরও জোরদার…

বিস্তারিত

দীর্ঘ ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। অভিনেতার প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর দীর্ঘদিনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সফর দীর্ঘদিনের জন্য নয়। আগামী ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরতে হবে। কারণ ১৫ আগস্ট তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত রয়েছে। জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন ইতোমধ্যে ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। দীর্ঘ চিকিৎসার কারণে তার শারীরিক গঠনে কিছুটা পরিবর্তন এসেছে। বিমানবন্দর থেকে প্রকাশিত…

বিস্তারিত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশে ৩.১৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩.৪ শতাংশ বেশি। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে ২.৫৩৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, শুধু ২ আগস্টই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলে ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। আগস্ট মাসের প্রথম দুই দিনে মোট রেমিট্যান্স এসেছে ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৬১ মিলিয়ন মার্কিন ডলার। ফলে চলতি মাসের প্রথম দুই দিনে…

বিস্তারিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ২৭ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। রোববার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সাইলো ঘাট এলাকার বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা কাঁচপুর নৌ-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত মানুষের খোঁজ নিতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন। সফরকালে তিনি হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন করবেন, ত্রাণ বিতরণ করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন। আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করে জানান, সফরসূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম চট্টগ্রাম সফর। এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে…

বিস্তারিত