Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ-সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সাধারণ মানুষের…
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। গণতন্ত্রকে টেকসই করতে বিচার বিভাগ, প্রশাসন ও সংসদীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এখন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে আরও সুদৃঢ় করার নতুন সুযোগ তৈরি হয়েছে। একটি স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন এবং কার্যকর সংসদীয় কমিটি নিশ্চিত করা গেলে দেশ ও গণতন্ত্র আরও এগিয়ে…
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, দেশটির জন্য একটি লিখিত সংবিধান থাকা জরুরি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্র পরিচালনায় সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো গড়ে তুলতে লিখিত সংবিধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই সাবেক গ্রেটার ম্যানচেস্টরের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম আঞ্চলিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরছেন। সপ্তাহান্তে নিজের বিকেন্দ্রীকরণ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বার্নহ্যাম বলেন, ‘শেষ পর্যন্ত এটি আমাদের একটি নতুন সাংবিধানিক বন্দোবস্তের দিকেই নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি।’ দেশ পরিচালনার জন্য ‘একটি নতুন, সুস্পষ্ট নীতিমালার’ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, লিখিত সংবিধান…
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, সরকার আর সরাসরি এমডি নিয়োগ দেবে না; বরং প্রার্থী মনোনয়ন দেবে এবং বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত নিয়োগ দেবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে। সরকার জানিয়েছে, ব্যাংক খাতের শীর্ষ পদে নিয়োগে স্বচ্ছতা, পেশাদারত্ব এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক—সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসির এমডি…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণ উদ্ভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান। বিশ্বচ্যাম্পিয়ন দলটি বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। উপ-প্রেস সচিব জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এ গৌরবময় সাফল্য অর্জনের জন্য বিজয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন…
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ঢাকার চারপাশের নৌপথ চালু-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার তথ্য জানান তাঁর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, সভায় রাজধানীর চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার…
স্পেনের সেউটা সীমান্তে নজিরবিহীন অভিবাসী ঢলের প্রেক্ষাপটে স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত শেনজেন চুক্তি এক মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার (১ আগস্ট) প্রকাশিত সরকারি ঘোষণায় ইতালির কর্তৃপক্ষ জানায়, এ সিদ্ধান্তে স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নাগরিকদের ইতালি ভ্রমণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে স্পেন থেকে আকাশ বা সমুদ্রপথে ইতালিতে প্রবেশকারী ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং দেশের অভ্যন্তরে সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধের জন্যই এ জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।…
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশের সব বন্ধ জুটমিল, টেক্সটাইল মিল ও শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে সরকার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্পখাত আবারও প্রাণ ফিরে পাবে। শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুর এলাকায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে সব বন্ধ জুটমিল, শিল্পকারখানা ও টেক্সটাইল মিল চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। শুধু টাঙ্গাইল নয়, দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, টাঙ্গাইলের…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত থাকবে। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে আমরা একসঙ্গে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।’ তিনি বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো…
বাংলাদেশে ধর্মকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে ব্যবহার করে কেউ যেন সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ…
