Author: দেশের আলো

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বিদেশিদের দেশটিতে যাওয়ার প্রবণতাকে বলা হয় ‘বার্থ ট্যুরিজম’। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি নির্বাহী আদেশকে কেন্দ্র করে। এর একটি উদ্যোগের লক্ষ্য বার্থ ট্যুরিজম বন্ধ করা, অন্যটি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার চেষ্টা করছে। দেশটির মাটিতে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার নীতিকে আইনগতভাবে ‘জুস সলি’ বা ‘মাটির অধিকার’ বলা হয়। এর ভিত্তি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে। গৃহযুদ্ধের পর দেশটিতে জন্ম নেওয়া সাবেক দাসদের নাগরিকত্ব নিশ্চিত করতে ১৮৬৮ সালে এই সংশোধনী গৃহীত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সব শিশুই স্বয়ংক্রিয়ভাবে মার্কিন…

বিস্তারিত

করোনাভাইরাসের টিকার পর এবার ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে এমআরএনএ প্রযুক্তির টিকাও অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি ‘এমফ্লুসিভা’ নামের এই টিকা ৫০ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এটি বিশ্বের প্রথম অনুমোদিত এমআরএনএ-ভিত্তিক ফ্লু টিকা। মডার্নার তৈরি টিকাটিতে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি, প্রচলিত ফ্লু টিকার তুলনায় এটি শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করে এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। বয়স বাড়ার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে এসব…

বিস্তারিত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলঅভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে (৫৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রোববার (৯ আগস্ট) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি সিআইডিকে জানালে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডন দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে জামিনে মুক্তি দেওয়া হলে তিনি ফের দেশ…

বিস্তারিত

বিদেশ ভ্রমণের প্যাকেজের মূল্য এখন থেকে বাংলাদেশি টাকায় পরিশোধ করতে পারবেন ভ্রমণকারীরা। স্থানীয়ভাবে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটরদের বিদেশ ভ্রমণের প্যাকেজের মূল্য বাংলাদেশি টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে হোটেল, যাতায়াতসহ বিদেশে ভ্রমণ প্যাকেজের আওতাভুক্ত বিভিন্ন সেবার মূল্য দেশে বসেই টাকায় পরিশোধ করা যাবে। রোববার (৯ আগস্ট) জারি করা এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ সুবিধার কথা জানিয়েছে। নতুন ব্যবস্থায় ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে দেশে বাংলাদেশি টাকায় প্যাকেজের মূল্য সংগ্রহ করতে পারবেন। পরে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বিদেশে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিকে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে সংগৃহীত টাকার বিপরীতে…

বিস্তারিত

নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ, মারধর ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে সাবেক এক সেনা কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাবেক সেনা কর্মকর্তা রাইসুল মিল্কির স্ত্রী মুক্তা আক্তারের অভিযোগ, আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তার স্বামী। এ নিয়ে তিনি এলাকায় প্রচার-প্রচারণাও চালিয়ে আসছেন। মুক্তা আক্তার বলেন, একই ওয়ার্ডে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ব্যানার-ফেস্টুন টানিয়ে প্রচারণা চালাচ্ছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।…

বিস্তারিত

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করার পর দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার (৯ আগস্ট) ‘ডেইলি ওয়াদা’কে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। মন্ত্রিসভার সদস্য ও বিএনপির ওই নেতা জানিয়েছেন, দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদের জন্য দল মনোনীত করেছে। তার ভাষ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে ‘ডেইলি ওয়াদা’ বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলেছে। তাদের প্রায় সবাই…

বিস্তারিত

দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন বিভাজন বা বিশৃঙ্খতার সময় নয়; দেশের উন্নয়ন, পুনর্গঠন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রোববার (৯ আগস্ট) রাতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হবে।’ দেশে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নের…

বিস্তারিত

সংকটকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে মেটা ও টিকটককে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নজরদারি বাড়ানো এবং তথ্য যাচাইকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে জোটটি। গত সপ্তাহে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ব্যাপক প্রবেশের ঘটনার পর শুক্রবার মেটা ও টিকটকের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় কমিশন। বৈঠকের বিষয়টি জানিয়েছেন ইইউর প্রযুক্তি, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও গণতন্ত্রবিষয়ক কমিশনার হেনা ভিরকুনেন। খবর বার্তা সংস্থা এএফপির। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যাপক ভুল তথ্যই সেউতায় হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর প্রবেশের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক…

বিস্তারিত

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অথবা চলতি মাসের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত হলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে-স্কেল ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ এর আর্থিক প্রভাব। সরকারি ব্যয় ও মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পে-স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজন যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে তাদের এসব বাহন তুলে দেন। শনিবার (৮ আগস্ট) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপহার পাওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসংস্থানের বিষয়েও কথা বলেন তিনি। সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি তিনি সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে…

বিস্তারিত