Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
  • ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
  • হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
  • ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
  • টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না: প্রধানমন্ত্রী

দেশের আলোআগস্ট ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন বিভাজন বা বিশৃঙ্খতার সময় নয়; দেশের উন্নয়ন, পুনর্গঠন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (৯ আগস্ট) রাতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হবে।’

দেশে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে—যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজপথে এসে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি—দেশের উন্নয়ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দিতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের স্লোগান—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রত্যেক নেতাকর্মী একটি কথা বলে থাকে—আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, সেই ৩১ দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব।’

তিনি বলেন, ‘কারণ ৩১ দফা হচ্ছে জনগণের দফা। কাজেই জনগণের দফা পূরণ ও বাস্তবায়নের জন্য বিএনপি সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাবে।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

By zamanঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বাল্যবিবাহ বন্ধে সচেতনতা জরুরি: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৩, ২০২৬

শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ

মে ৬, ২০২৬

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

জুন ১৪, ২০২৬

আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ

জুলাই ৬, ২০২৬

ফতুল্লায় গুম দুই যুবক, ১০ মাসেও মেলেনি সন্ধান

সেপ্টেম্বর ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন