Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা
  • আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি
  • সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Monday, August 24, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

দেশের আলোAugust 22, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুক্রবার (২১ আগস্ট) নিজের ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম। বর্তমানে যুক্তরাজ্যের সারের লাইটওয়াটারে হলমার্ক লেকভিউ কেয়ার হোমে বসবাস করছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে, গত বছরের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলীয় নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর ক্যাটারহাম বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তির স্বীকৃতি পান।

টাইটানিক জাহাজডুবির তিন বছর আগে এবং রুশ বিপ্লবের আট বছর আগে জন্ম নেওয়া ইথেল ক্যাটারহাম দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী। দীর্ঘ জীবনে তিনি প্রযুক্তি ও সমাজব্যবস্থার ব্যাপক পরিবর্তনও দেখেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ২০২০ সালে ১১০ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠেন ক্যাটারহাম। এর মাধ্যমে তিনি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা প্রবীণতম ব্যক্তিদের একজন হিসেবে পরিচিতি পান।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজারে আট ভাইবোনের মধ্যে সপ্তম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ইথেল। পরে উইল্টশায়ারের টিডওয়ার্থে বেড়ে ওঠেন তিনি। রাজা সপ্তম এডওয়ার্ডের শাসনামলের জীবিত শেষ নাগরিক হিসেবেও তাকে উল্লেখ করা হয়।

মাত্র ১৯ বছর বয়সে ১৯২৭ সালে ইথেল ভারতে যান। সেখানে একটি সামরিক পরিবারের গৃহকর্মী ও শিশু যত্নকারী হিসেবে কাজ শুরু করেন। পরে ১৯৩১ সালে ব্রিটেনে এক নৈশভোজে ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নরম্যান ক্যাটারহামের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। এই দম্পতির দুই কন্যাসন্তান ছিল। দুজনই মায়ের আগে মারা যান। ১৯৭৬ সালে স্বামী নরম্যানও মারা যান।

ইথেলের বোন গ্ল্যাডিসও দীর্ঘায়ু ছিলেন। তিনি ১০৪ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন।

এদিকে ৯৭ বছর বয়স পর্যন্ত নিজেই গাড়ি চালিয়েছেন ইথেল ক্যাটারহাম। গত বছর সেপ্টেম্বরে তার ১১৬তম জন্মদিনের পর যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তাকে দেখতে যান।

রাজার সঙ্গে সাক্ষাৎকালে ১৯৬৯ সালে ওয়েলসের যুবরাজ হিসেবে চার্লসের অভিষেকের সময়কার স্মৃতি মনে করেন ক্যাটারহাম। সে সময় রসিকতা করে তিনি বলেছিলেন, তখন সব মেয়েই চার্লসের প্রেমে পড়েছিল এবং তাকে বিয়ে করতে চেয়েছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে রেকর্ড এখনও ফরাসি নারী জ্যাঁ ক্যালমঁর দখলে। ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

By দেশের আলোAugust 23, 2026
নারায়ণগঞ্জ

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

By দেশের আলোAugust 22, 2026
অর্থনীতি

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

By দেশের আলোAugust 22, 2026
স্বাস্থ্য

দেশজুড়ে আজ থেকে ওরাল কলেরা ভ্যাকসিনেশন শুরু

By দেশের আলোAugust 22, 2026
বাংলাদেশ

নতুন মন্ত্রিসভায় দফতর বণ্টন ও রদবদল, প্রজ্ঞাপন জারি

By দেশের আলোAugust 22, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল

October 30, 2025

সরকারি কর্মকর্তাদের গাড়িঋণ স্থগিত, একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ

April 3, 2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে ১১ দল

April 8, 2026

মাদক ও মানবপাচার রোধে দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

April 14, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন