Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা
  • আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি
  • সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Monday, August 24, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

দেশের আলোAugust 23, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে একের পর এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের মধ্যে ‘ভূতের আনাগোনা’ নিয়ে আলোচনা শুরু হলেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও কারখানা কর্তৃপক্ষ বলছে, পরিদর্শনে অস্বাভাবিক কোনো বিষয় তাদের নজরে আসেনি। শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন, তা শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার (২২ আগস্ট) শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার পর রোববার (২৩ আগস্ট) সকালে শ্রমিকরা কাজে ফিরলেও একই পরিস্থিতির মুখে পড়েন। কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ রোববারের জন্য একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ইউনিভার্সেল মেনসওয়্যারের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা একের পর এক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অসুস্থ শ্রমিকদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শনিবার সকালে শ্রমিকরা আবার কাজে যোগ দিলে কয়েকজন ফের অসুস্থ হয়ে পড়েন। এতে কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ দিনের জন্য ছুটি ঘোষণা করে।

নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির তিন শ্রমিক জানান, শুক্রবার এক নারী শ্রমিক কারখানার ভেতরে ‘ভূত’ দেখেছেন বলে দাবি করেন। এরপর তিনি অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, রোববার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে ওই দিনের জন্য কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।

শ্রমিকদের ভূত দেখার দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ভূত দেখেছেন বলে দাবি করছেন। তবে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি বিশ্বাস করছে না। অসুস্থতার ঘটনাও কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়; কারখানার বিভিন্ন স্থানে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। কী কারণে এমনটি ঘটছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শনিবারও ৫ থেকে ৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কারখানাটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সকাল থেকেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। কারখানায় গিয়ে দমবন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাসরোধ হওয়ার মতো তেমন কিছু চোখে পড়েনি।

শ্রমিকদের মধ্যে ভূত নিয়ে আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকরা ভূতের কথা বলছেন। তবে এর প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় রোববার কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 23, 2026
বিশ্ব

১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

By দেশের আলোAugust 22, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

By দেশের আলোAugust 22, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

By দেশের আলোAugust 22, 2026
অর্থনীতি

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

By দেশের আলোAugust 22, 2026
স্বাস্থ্য

দেশজুড়ে আজ থেকে ওরাল কলেরা ভ্যাকসিনেশন শুরু

By দেশের আলোAugust 22, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল

October 30, 2025

সরকারি কর্মকর্তাদের গাড়িঋণ স্থগিত, একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ

April 3, 2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে ১১ দল

April 8, 2026

মাদক ও মানবপাচার রোধে দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

April 14, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন