Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
ডেঙ্গু প্রতিরোধে বড় পদক্ষেপ নিয়েছে ভারত। প্রথমবারের মতো দেশটিতে ডেঙ্গুর একটি ভ্যাকসিন বাজারজাতের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস-এর তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি এখন ভারতে ব্যবহারের অনুমতি পেয়েছে। ভারতে ডেঙ্গু জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হওয়ায় এই অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গত দুই দশকে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বেড়েছে। বিশ্বব্যাপী ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ভারতে শনাক্ত হয়, যদিও গবেষকদের মতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে আরও বেশি। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। ‘কিউডেঙ্গা’ একটি…
দেশের তৃণমূল থেকে শুরু করে আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত ও বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে নতুন টেলিভিশন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’। প্রচলিত রিয়েলিটি শোর গণ্ডি পেরিয়ে সব ধরনের প্রতিভার জন্য উন্মুক্ত একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গান, নাচ বা কমেডির মধ্যে সীমাবদ্ধ না থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে লোকশিল্প, লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী, অ্যাক্রোবেটিক্স, জাদুবিদ্যা, রোবটিক্স, ড্রোন শো, স্যান্ড আর্ট এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনসহ যেকোনো ব্যতিক্রমী প্রতিভা নিয়ে। এক বছর মেয়াদি এই আয়োজনের মোট ৫২টি পর্ব থাকবে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ৪৫…
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিলের সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরও অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছেন। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। তার সঙ্গেও প্রায় অর্ধশত আর্জেন্টিনা সমর্থক রয়েছেন। স্থানীয়দের ভাষ্য, ব্রাজিল…
শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের শ্রমখাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। বিষয়টি জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির। সাক্ষাতের শুরুতে আইএলও মহাপরিচালক দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই প্রেক্ষাপটে শ্রমখাতের…
অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেল স্পেন। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখানোর পর অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে লা রোহা। সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। পরে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্প্যানিশরা। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় স্পেন। পঞ্চম মিনিটেই লামিন ইয়ামাল ও দানি ওলমোর দারুণ…
দেশের চলমান সংস্কার কার্যক্রম, রাজনৈতিক সমঝোতা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে জাতীয় ঐক্য, রাষ্ট্র পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ৪১টি রাজনৈতিক দলের ১৮৪ জন প্রতিনিধির সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং দেশের সার্বিক পুনর্গঠন প্রক্রিয়ায় তাদের সহযোগিতা কামনা করেন। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে আগে সময় না হলেও এবার প্রধানমন্ত্রী শরিক…
দেশের অর্থনীতিতে ধীরগতির স্পষ্ট ইঙ্গিত মিলেছে। শিল্প খাত প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধিতে যাওয়ায় সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে কমেছে। উৎপাদন, বিনিয়োগ ও সেবাখাতের মন্থর গতির প্রভাব পড়েছে অর্থনীতির সামগ্রিক চিত্রে। সোমবার (২০ জুলাই) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) জিডিপি প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে এসেছে ২ দশমিক ২২ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবৃদ্ধির গতি ধারাবাহিকভাবে কমছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সংশোধিত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা কমে ৩ দশমিক ৩ শতাংশে…
যুক্তরাজ্যের ক্ষমতার কেন্দ্র ১০ ডাউনিং স্ট্রিটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এক দশকের মধ্যে তিনিই যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে কিয়ার স্টার্মারের নেতৃত্বের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আহ্বানের পর নতুন সরকার গঠন করেন অ্যান্ডি বার্নহ্যাম। জাতীয় নির্বাচনে লেবার পার্টিকে নিরঙ্কুশ বিজয় এনে দেওয়ার প্রায় দুই বছর পর ১০ ডাউনিং স্ট্রিট ছাড়েন কিয়ার স্টার্মার। তার স্থলাভিষিক্ত হন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র ও লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন…
মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দরে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মো. ইউনুস আলী নামে ওই পুলিশ সদস্য। হামলার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউনুস আলী ওই এলাকার চান শরীফ চৌকিদারের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের নায়েক পদে কর্মরত। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইউনুস আলী এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি গাজীপুর…
দেশের সরকারি হাসপাতালগুলোকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠী যেন নিজ এলাকার সরকারি হাসপাতালেই মানসম্মত ও ভোগান্তিমুক্ত চিকিৎসাসেবা পায়। গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়—এমন কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে হবে। সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকের শুরুতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও…
