Author: দেশের আলো

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ম্যাচকে ঘিরে দুই দলের সাম্প্রতিক ফর্ম, ইতিহাস ও রেকর্ড নতুন মাত্রা যোগ করেছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলেরই জয় সমান ছয়টি করে, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে তাদের একমাত্র দেখা হয়েছিল ১৯৬৬ সালের আসরে, যেখানে ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। দুই দলের সর্বশেষ দুই সাক্ষাতে হয়েছে মোট ১২ গোল। ২০১০ সালে প্রীতি ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। তবে ২০১৮ সালে স্পেন ৬-১…

বিস্তারিত

বাংলাদেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত করা হয়, সেখানে নারী মরদেহের পোস্টমর্টেমের জন্য একজন করে নারী ডোম নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। এর আগে তিনি জনস্বার্থে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করে রিট আবেদন দায়ের করেন। রিটে উল্লেখ করা হয়, বাংলাদেশে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের কারণে নারী মরদেহের গোপনীয়তা ও মর্যাদা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়নাতদন্ত আইনি প্রক্রিয়ার…

বিস্তারিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎসে কর কর্তন সঠিকভাবে আদায় ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে বিভিন্ন কর অঞ্চলে বিশেষ টিম মাঠপর্যায়ে পরিদর্শন ও তথ্য যাচাই করছে। রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা উৎসে কর কর্তন সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করার ক্ষমতা রাখেন। সংস্থাটি জানায়, আইনের আওতায় কর কর্মকর্তারা যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারবেন। পাশাপাশি হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ আর্থিক কার্যক্রম-সংশ্লিষ্ট নথি পরীক্ষা ও…

বিস্তারিত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দেশের ক্রীড়া অবকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রথম ধাপে ১০টি অঞ্চলে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই তালিকায় অগ্রাধিকার পাচ্ছে নারায়ণগঞ্জ, যেখানে ইনডোর গেমস, আর্চারি, শুটিং ও সুইমিংসহ আধুনিক ক্রীড়া সুবিধা গড়ে তোলা হবে। শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে কাজ করছেন। বর্তমান প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে সরকার নানা উদ্যোগ…

বিস্তারিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এতে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিস্তারিত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি ভূ-রাজনীতি নয়, অর্থনীতি। আমদানি-রপ্তানি, রেমিট্যান্স, বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক বিষয়গুলোই দেশের কূটনৈতিক সম্পর্ক নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম কৌশলগত ও নির্ভরযোগ্য অংশীদার হতে পারে। শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি (বিসিএফএ) আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল…

বিস্তারিত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামারের কাছে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইটভাটাজনিত দূষণ কমানো, রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন অপসারণ এবং অতিরিক্ত হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে দেশের বায়ু ও শব্দদূষণের বর্তমান পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর…

বিস্তারিত

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এর মাধ্যমে এটি ইতিহাসের প্রথম বায়োপিক চলচ্চিত্র হিসেবে এই রেকর্ড গড়েছে। এপ্রিল মাসে মুক্তির পর থেকেই একের পর এক সাফল্যের রেকর্ড গড়ে আসছে চলচ্চিত্রটি। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ‘মাইকেল’ আয় করেছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলার। এর মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং উত্তর আমেরিকা থেকে আয় হয়েছে ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার। মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি উত্তর আমেরিকায় ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে। এর মাধ্যমে ২০১৫ সালের জনপ্রিয় মিউজিক্যাল বায়োপিক ‘স্ট্রেইট আউটা কম্পটন’-এর…

বিস্তারিত

বাংলাদেশের তরুণ চিকিৎসক ও প্রকৌশলীদের উদ্ভাবিত দেশীয় প্রযুক্তির কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র ‘ভেন্টাস’র প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এই পরীক্ষা চালানো হয়। জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে রোগীর ওপর প্রায় দুই ঘণ্টা ধরে ভেন্টাসের কার্যকারিতা পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এবং রোগীর অভিভাবকের পূর্ণ সম্মতি নিয়ে এই ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মেকানিক্যাল ভেন্টিলেটরটি উদ্ভাবন করেছেন নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ডা. আসিফ উর রহমান, কার্ডিওলজির পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডা. সিফায়েত ইনাম স্বাক্ষর এবং প্রকৌশলী বায়েজিদ শুভর নেতৃত্বাধীন একটি দল। ট্রায়াল চলাকালে রোগীর অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন,…

বিস্তারিত