Author: দেশের আলো

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সাত দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত মজুত, অ্যান্টি-স্নেক ভেনম সরবরাহ এবং গর্ভবতী নারী ও শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং দেশের সব সিভিল সার্জন অংশ নেন। সভায় সিদ্ধান্ত হয়, বন্যাকবলিত সব উপজেলা,…

বিস্তারিত

নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে ঢাকায় এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১২ সদস্যের প্রতিনিধিদল। মিশনের নেতৃত্ব দিচ্ছেন আইএমএফের মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনার। রোববার (১২ জুলাই) থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক শুরু করবে আইএমএফের প্রতিনিধিদল। আলোচনার অংশ হিসেবে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোসহ দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সরকার নতুন কর্মসূচির আওতায় তিন বছরের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে। এই অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায়…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি। শনিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢামেক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের ইতিহাস ও…

বিস্তারিত

যুক্তরাজ্যের লেবার পার্টির পরবর্তী নেতা এবং দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। দলটির অধিকাংশ আইনপ্রণেতা (এমপি) তাকে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফার মনোনয়ন গণনায় ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনই অ্যান্ডি বার্নহামের পক্ষে সমর্থন দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করতে প্রয়োজনীয় ৩২৩টি মনোনয়নের চেয়ে তিনি মাত্র এক ভোট দূরে রয়েছেন। দলের কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার পার্লামেন্টে উপস্থিত থাকতে না পারলেও শিগগিরই ফিরে এসে তারা বার্নহামকে আনুষ্ঠানিক সমর্থন জানাবেন। ফলে নতুন কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না এলে আগামী সপ্তাহেই তাকে লেবার পার্টির নেতা ঘোষণা…

বিস্তারিত

দেশের অর্থনীতি শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না। তাই শিল্প খাতের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও সৌদি আরব-বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে। অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে হলে শিল্প খাতের উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা…

বিস্তারিত

রাজনীতি শুধু ক্ষমতা ভোগের মাধ্যম নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো। জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন,…

বিস্তারিত

এইচএসসি পরীক্ষার খাতা আগে-পরে নেওয়াকে কেন্দ্র করে পরীক্ষাকেন্দ্রে সহপাঠীর সঙ্গে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পরীক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পরীক্ষাকেন্দ্রের বাইরে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে সিদ্ধিরগঞ্জের গোদনাই পাঠানটুলিস্থ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান আহত শিক্ষার্থী মো. রাজিন সালেহ (১৮)। ওই দিন পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) তার বাবা মো. আল মুনসুর রাসেল সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাজিন সালেহ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার খাতা বিতরণের সময় নিয়ম…

বিস্তারিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মুক্তার ভূঁইয়ার মৃত্যু হয়। এর আগে বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) লস্করদী গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।…

বিস্তারিত

চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত মানুষের সহায়তা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহদী আমিন জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বহু মানুষ দুর্ভোগে পড়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। তিনি বলেন, সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী দ্রুত মানবিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং দুর্গত মানুষের পাশে…

বিস্তারিত

তরুণদের সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের শক্তিতে রূপান্তর এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে একটি সুস্থ, দক্ষ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। শুক্রবার (১০ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামীকাল শনিবার দিবসটি পালিত হবে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও…

বিস্তারিত