Author: দেশের আলো

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের সর্বশেষ শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল সিরিজ জিপিটি-৫.৬ উন্মুক্ত করতে যাচ্ছে। নতুন এই মডেলগুলো উন্নত সক্ষমতা নিয়ে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ জুলাই) জিপিটি-৫.৬ সিরিজের মডেলগুলো সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ওপেনএআই। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রিভিউ অ্যাক্সেস সম্প্রসারণের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ওপেনএআই জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক অংশীদারের জন্য জিপিটি-৫.৬-এর প্রিভিউ সংস্করণ চালু করেছিল। জিপিটি-৫.৬ সিরিজে তিনটি নতুন মডেল রয়েছে। এর মধ্যে ‘সল’ (Sol) হবে প্রতিষ্ঠানটির প্রধান বা ফ্ল্যাগশিপ মডেল, ‘টেরা’ (Terra) দৈনন্দিন কাজের জন্য মাঝারি সক্ষমতার মডেল এবং ‘লুনা’ (Luna) হবে দ্রুতগতির ও তুলনামূলক কম…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম নিয়ে দেশের মানুষের মনোভাব জানতে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ তার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী, ৭৫ শতাংশের বেশি উত্তরদাতা প্রধানমন্ত্রীর কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রামের পরিচালিত এ জরিপে বলা হয়, নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের চার মাসের মাথায় প্রধানমন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে এই মতামত পাওয়া গেছে। জরিপের তথ্য অনুযায়ী, ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত সমীক্ষায় ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে ১৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা অসন্তোষ জানিয়েছেন এবং ৭ দশমিক ২ শতাংশ…

বিস্তারিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যা মামলার বাদী বৃদ্ধ বাবা ওমর খৈয়ামকে (৭০) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মামলা প্রত্যাহার না করায় ‘কিলার জাহিদ’ ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় বাধা পেয়ে হামলাকারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার মাসদাইর কাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওমর খৈয়ামকে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ইমনের বাবা ওমর খৈয়াম বাদী হয়ে ফতুল্লা…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) তথ্যমতে, তিনি মাঠপর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় তিনি আকস্মিকভাবে উপস্থিত হন। পরে পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা…

বিস্তারিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২ জুলাই দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। একই…

বিস্তারিত

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের এনএস১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব হাসপাতাল ও স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক,…

বিস্তারিত

নারায়ণগঞ্জের বন্দরে নিজ ঘর থেকে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বন্দরের একরামপুর সিএসডি গেট এলাকা থেকে সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে। নিহতের বাবা আবুল হোসেন জানান, রাত ৩টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে পিয়াল নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের পেছনের ছোট জানালা দিয়ে তাকিয়ে তাকে…

বিস্তারিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও শোকযাত্রায় বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার তার জন্মশহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মঙ্গলবার (৭ জুলাই) আল-জাজিরা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানায়, হেলিকপ্টারে করে খামেনির মরদেহ কোমে নেওয়া হয়। সেখানে শোকযাত্রা শেষে মরদেহ মাশহাদে নেওয়া হবে, যেখানে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) দাফনের প্রস্তুতি চলছে। এর আগে রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, এ শোকসমাবেশের ব্যাপ্তি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার সমাবেশের সঙ্গে তুলনীয়।…

বিস্তারিত

ব্যয় সংকোচন এবং এক্সবক্স গেমিং বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ শতাংশ এই সিদ্ধান্তের আওতায় পড়ছে। সোমবার (৬ জুলাই) মাইক্রোসফট জানায়, পুনর্গঠনের অংশ হিসেবে এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে। আগামী অর্থবছরে শুধু গেমিং বিভাগ থেকেই প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে। পাশাপাশি চারটি গেম স্টুডিওকে পৃথক বা বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আরও একটি স্টুডিওর ভবিষ্যৎ পর্যালোচনা করা হচ্ছে, যা শেষ পর্যন্ত বন্ধও হয়ে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে প্রতিযোগিতা ধরে রাখতে বিপুল বিনিয়োগের মধ্যেই এ সিদ্ধান্ত…

বিস্তারিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ছয় ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে এসব আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে। রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই নিষ্পত্তি করা হবে। একই…

বিস্তারিত