Author: দেশের আলো

ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় সিজান (২৫) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বাসা থেকে ডেকে নিয়ে তাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে। নিহতের বাবা ইউনুছ ওরফে ইন্নু মিয়ার অভিযোগ, এলাকার একটি মসজিদের ইমাম কাউছার সম্প্রতি একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। ওই সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় এলাকার যুবকদের ধরে এনে নির্যাতন করেন বলেও তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, শনিবার রাত…

বিস্তারিত

জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এমন কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়, যাতে জনগণ থেকে বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয়। রোববার (৫ জুলাই) ঢাকার সেবানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। তাই নিরাপত্তা কৌশল এমন হতে হবে, যাতে সরকারপ্রধান জনগণ থেকে দূরে সরে না যান।’ তিনি বলেন, রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে জনসভা ও রাষ্ট্রীয়…

বিস্তারিত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…

বিস্তারিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কলেজছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর একটি কথিত হানি ট্র্যাপ চক্রের সদস্যদের বিরুদ্ধে। রোববার (২৯ জুন) সকালে উপজেলার একটি খালি বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, হানি ট্র্যাপ চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে ওই কলেজছাত্রীকে একটি নির্জন বাসায় ডেকে নেয়। সেখানে সাব্বির (২৬), তার স্ত্রী মুমু (২৩) এবং তাদের সহযোগী রিফাত মিলে কলেজছাত্রীকে একটি কক্ষে আটকে রাখে। পরবর্তীতে তারা…

বিস্তারিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত জাকির হোসেন। এদিকে, মরদেহ সড়কের পাশে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ইজিবাইক গ্যারেজ মালিক সোহেল ও ইজিবাইকচালক ফারুক মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জাকির হোসেনের জবানবন্দি রেকর্ড করা হয়। একই সঙ্গে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অপর দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন আগে জাকির হোসেন নিহত মোতালেব মিয়ার কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন।…

বিস্তারিত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’। স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের অবদান স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সংহতি…

বিস্তারিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানী তেহরানে শুরু হওয়া এই রাষ্ট্রীয় শোক কর্মসূচিকে ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমপূর্ণ আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। শনিবার (৪ জুলাই ২০২৬) ভোর থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা এলাকায় হাজারো মানুষ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হতে শুরু করেন। একই দিন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার ঘোষণা দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কফিন আনার আগেই মোসাল্লা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। অনেকের হাতে ছিল লাল পতাকা ও ব্যানার। সেখানে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। ইরানি…

বিস্তারিত

প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি আরও শক্তিশালী হওয়ার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির আশঙ্কা, এর ফলে আগামী কয়েক মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি ও বন্যাসহ নানা ধরনের চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যেতে পারে। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত ডব্লিউএমওর ‘গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট’-এ বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এল নিনো দ্রুত তীব্র আকার ধারণ করতে পারে। বিভিন্ন জলবায়ু মডেলের পূর্বাভাস অনুযায়ী, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বৃদ্ধি পেতে পারে। ডব্লিউএমওর মুখপাত্র ক্লেয়ার নালিস বলেন, বছরের সবচেয়ে উষ্ণ সময়ের শুরুতেই ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড ভাঙা তাপমাত্রা…

বিস্তারিত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য গতকাল শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ ও…

বিস্তারিত

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি। তবে বিয়ের আনুষ্ঠানিকতা ব্যক্তিগত পরিসরে সম্পন্ন হওয়ায় এর অনেক বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্কে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির আবহে আয়োজিত এই অনুষ্ঠানকে ইতোমধ্যে অনেকেই ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মূল আয়োজনের আগে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরবর্তীতে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বৃহৎ পরিসরে উদযাপনের আয়োজন…

বিস্তারিত