Author: দেশের আলো

আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সফরের পর ঢাকা মেডিকেলের চিত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব। তবে জুলাই…

বিস্তারিত

নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের নদীপাড়ে দায়িত্ব পালনরত দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ব্যবহৃত দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে একদল মুখোশধারী ডাকাত। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে বন্দর উপজেলার ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে আনসার সদস্য মো. মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সি। তারা বন্দর থানার আওতাধীন ১১০ কেভি হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের…

বিস্তারিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ। একইভাবে বাংলাদেশের মানুষও তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় নিজেদের হৃদয়ে ধারণ করেছে।” কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথমবারের মতো ত্রিশালে এসেছিলেন।…

বিস্তারিত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দিনে-দুপুরে শাহ জামাল খান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। হামলায় আহত ওই ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের কড়ইতলা ময়লাপট্টি এলাকায় লিংক রোডে এ ঘটনা ঘটে। আহত শাহ জামাল খান (৪৭) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের কুসুমবাগ তৃতীয় লেন এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। ভুক্তভোগী জানান, জালকুড়ি থেকে ইজিবাইকে করে চাষাঢ়ার দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী কড়ইতলা ময়লাপট্টি এলাকায় তার পথরোধ করে। তাদের একজনের হাতে চাপাতি এবং অপর দুইজনের হাতে সামুরাই জাতীয় ধারালো অস্ত্র ছিল। তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার কাছে থাকা…

বিস্তারিত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) রাতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে তিনি মারা যান। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ। কারা কর্তৃপক্ষ জানায়, জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন। কারাগার সূত্রে জানা যায়, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১ জুলাই) দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতির জন্য গৌরবের বিষয়। তিনি বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষার প্রসার, জ্ঞানচর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে…

বিস্তারিত

ব্যাংক হলিডে উপলক্ষে আজ দেশের পুঁজিবাজারে সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোনো শেয়ার কেনাবেচা হচ্ছে না। একই সঙ্গে দেশের তফসিলি ব্যাংকগুলোতেও সাধারণ গ্রাহকসেবা বন্ধ রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ সব ধরনের লেনদেন স্থগিত রাখা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় শেয়ারবাজারের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট প্রক্রিয়া পরিচালনা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে বিনিয়োগকারীরা আজ কোনো ধরনের শেয়ার লেনদেনে অংশ নিতে পারছেন না। এদিন দেশের সব তফসিলি ব্যাংকে সাধারণ গ্রাহক লেনদেনও বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের প্রধান…

বিস্তারিত

পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ জন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ শিশু। দুর্ঘটনার পর কোচিং সেন্টারের মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় লাহোরের উপকণ্ঠে একটি নির্মাণাধীন ভবনে পরিচালিত কোচিং সেন্টারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ভবনের দ্বিতীয় তলার ছাদ ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ফয়সাল কামরান জানান, আহত শিশুদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারে—এমন আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, কোচিং সেন্টারটি একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত হচ্ছিল। নির্মাণাধীন অংশে নিম্নমানের…

বিস্তারিত

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে নতুন উপজেলা ও থানা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো ফটিকছড়ি উত্তর, বাঙ্গরা এবং দক্ষিণ গফরগাঁও। একই সঙ্গে হালদা থানা নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠন…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে শুধু আনুষ্ঠানিকতা নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না, বরং জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রীয় সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। বুধবার (১ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে আহত ও নিহতদের অনেকেই এখনো ন্যায়বিচার পাননি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুটি মামলার রায় হয়েছে এবং বিচার কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি…

বিস্তারিত