Author: দেশের আলো

নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমার সঙ্গে বৈঠক করেছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। সোমবার (৬ জুলাই) গণগ্রন্থাগার অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা সরকারি গণগ্রন্থাগারের অডিটোরিয়াম সংস্কার, লাইব্রেরি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয়। আলোচনায় আনিসুল ইসলাম সানি বলেন, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি গণগ্রন্থাগারকে পাঠকবান্ধব ও আধুনিক সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন জরুরি। বিশেষ করে পাঠকসেবা বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান…

বিস্তারিত

ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোকযাত্রা শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কজুড়ে লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিকে ইরানের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হিসেবে দেখা হচ্ছে। সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোকযাত্রা শুরু হয়। এর আগে দুই দিন সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রায় বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন এবং এটি শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। শোকযাত্রাটি গ্র্যান্ড মোসাল্লা থেকে দামাভান্দ স্ট্রিট,…

বিস্তারিত

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে নতুন পদক্ষেপ নিয়েছে অর্থ বিভাগ। পেনশন-সংক্রান্ত সব কার্যক্রমের সমন্বয়, তদারকি এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিভাগে একজন কল্যাণ কর্মকর্তা (ওয়েলফেয়ার অফিসার) নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। গত ২ জুলাই উপসচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত ওই আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর ২.০১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরে পেনশন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে। সেই…

বিস্তারিত

প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করে দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সময় নষ্ট না করে দ্রুত পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারেন। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের প্রতিটি শ্রেণির মানুষকে ডিজিটাল ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। সরকার দ্রুততম সময়ে দেশের সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, শুধু অর্থনৈতিক অন্তর্ভুক্তি নয়, সরকারি ও আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রেও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে,…

বিস্তারিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগ চালু রেখে কয়েক ঘণ্টার জন্য বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা বন্ধ রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা স্বাভাবিক করা হয়। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন তার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাইরে থেকে একটি ইনজেকশন কিনে আনতে বলা হলে তিনি তা সংগ্রহ করে আনেন। তবে ওই সময় দায়িত্বরত উপসহকারী…

বিস্তারিত

আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। শেষ ষোলোর এই জয়ে ইতিহাস গড়ার পাশাপাশি ১৯৯০ সালের পর প্রথমবার নকআউটের এই পর্যায় থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। ব্রাজিল এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ১৪ মিনিটে। ম্যাথিয়াস কুনহাকে ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে শট নেন ব্রুনো গুইমারেস। তবে নরওয়ের গোলরক্ষক ওরলান নাইল্যান্ড দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। ম্যাচজুড়েই একাধিক অসাধারণ সেভ করে নরওয়ের জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠেন তিনি। প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র, গুইমারেস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি একাধিক…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন। বৈঠকে বাংলাদেশ ও…

বিস্তারিত

দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন এই নির্দেশনায় প্রতি মাসে চিকিৎসকদের ডিউটি রোস্টার সংগ্রহ, আকস্মিক পরিদর্শন এবং অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এ নির্দেশনা দেশের সব সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। এতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে একাধিক তদারকি ও মনিটরিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসাসেবার মান বজায় রাখতে প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শয্যাসংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রাখা বাধ্যতামূলক। বিশেষ…

বিস্তারিত

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে। পরিপত্র অনুযায়ী, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। প্রধানমন্ত্রী বা অন্য কোনো ব্যক্তির ছবি ব্যবহারের পরিবর্তে অনুষ্ঠানকেন্দ্রিক উপস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার…

বিস্তারিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে আয়োজিত এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে অংশ নেন। ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন। রোববার (৫ জুলাই) তেহরানে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন জ্যেষ্ঠ শিয়া আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। খামেনির সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচির দ্বিতীয় দিনের এই আয়োজন উপলক্ষে দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। জানাজার অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের…

বিস্তারিত