Author: দেশের আলো

লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির হিসাব অনুযায়ী, অর্থবছর শেষে রাজস্ব আদায়ে প্রায় ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে। জুন মাস শেষে মোট রাজস্ব সংগ্রহ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। সোমবার (২২ জুন) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজস্ব আদায়ের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ২০ জুন পর্যন্ত (১১ মাস ২০ দিন) শুল্ক ও কর বাবদ মোট ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা আদায় হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, জুন মাসের…

বিস্তারিত

পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কথিত উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন,…

বিস্তারিত

দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও উদ্বেগের পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং স্বস্তি ফিরেছে জাহাজটিতে থাকা বাংলাদেশি নাবিকদের মধ্যে। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করে জাহাজটি। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাহাজটির যাত্রাপথে…

বিস্তারিত

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর চীনে পৌঁছানোর তথ্য জানানো হয়। এর আগে একই দিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হন তিনি। এর আগে রোববার (২১ জুন) দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার…

বিস্তারিত

নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত তিন শিক্ষার্থী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা এবং তারা মাদ্রাসাটিতে থেকে লেখাপড়া করতেন। নিহতরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। বজ্রপাতে আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তিনজনকে মৃত অবস্থায় পান। অপর একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত…

বিস্তারিত

দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এর ফলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি…

বিস্তারিত

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও তিনি উত্থাপন করেছেন। সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হওয়া উচিত, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়। সংবাদ সম্মেলনের শুরুতে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণ এবং উষ্ণ অভ্যর্থনার জন্য…

বিস্তারিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় সফরে তাঁকে জমকালো ও আনুষ্ঠানিক মর্যাদায় স্বাগত জানানো হয়। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহযোগে পুত্রজায়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রাষ্ট্রীয় সংবর্ধনার অংশ হিসেবে লালগালিচায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। এ সময় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসের তালিকায় এবার যুক্ত হলো নতুন নাম। অস্ট্রেলিয়ায় এইচ৫ বার্ড ফ্লু প্রথমবারের মতো অত্যন্ত সংক্রামক রূপ নিয়ে শনাক্ত হয়েছে। এর ফলে ভাইরাসটি এখন বিশ্বের সব মহাদেশেই ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শনিবার (২০ জুন) দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য উঠে এসেছে। জুলি কলিন্স বলেন, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় অভিবাসী সামুদ্রিক পাখি ব্রাউন স্কুয়ার দেহে এইচ৫ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার মাধ্যমে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আরও জানান, অসুস্থ অন্য সামুদ্রিক পাখি জায়ান্ট পেট্রেলের নমুনাতেও সম্ভাব্য সংক্রমণের…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে ঐতিহ্যবাহী মানিকগঞ্জের ‘হাজারি গুড়’। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই বিশেষ ধরনের গুড় দীর্ঘদিন ধরে তার স্বতন্ত্র স্বাদ, সুগন্ধ ও ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতির জন্য সারা দেশে পরিচিত। প্রায় দুই শতাব্দীর পুরোনো এ পণ্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম কুড়িয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি জানান, জিআই সনদ পাওয়ার ফলে মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী পণ্যের স্বকীয়তা আন্তর্জাতিকভাবে সুরক্ষিত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদেশে রপ্তানির বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে সোমবার শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) ‘মানিকগঞ্জের…

বিস্তারিত