Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?

    স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    • বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে
    • এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
    • শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    পোশাক খাতের নিরাপত্তায় সব পক্ষের সহযোগিতা চান পোশাকশিল্পের মালিকপক্ষ

    দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    পোশাক খাতের নিরাপত্তা ও শ্রম অসন্তোষ

    নিজস্ব প্রতিবেদক

    দেশের তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা, নিরাপত্তা ও উৎপাদন পরিবেশ বজায় রাখতে মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত সহযোগিতা চেয়েছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

    শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অধিকাংশ শ্রমিক ও মালিক শান্তিপূর্ণ পরিবেশে শিল্পকারখানার কার্যক্রম চালিয়ে যেতে চান। তবে সম্প্রতি সাভার, আশুলিয়া ও গাজীপুরের কিছু শিল্পাঞ্চলে নিম্নতম মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ ও বিচ্ছিন্ন বিশৃঙ্খলার ঘটনায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে।

    সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে কারখানা থেকে বেরিয়ে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটছে। এতে শিল্পাঞ্চলের সামগ্রিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

    সংগঠন দুটি জানায়, নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশের অভাবে তাদের কিছু সদস্য কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছেন না। এ কারণে কয়েকটি কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

    কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কোনো একটি স্থান থেকে শ্রমিকদের নামিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। এতে বাইরের লোকজনও যুক্ত হচ্ছেন। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা সংগঠনটির পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে বলে তাঁরা জানতে পেরেছেন।

    সাভার, আশুলিয়া ও গাজীপুরের নির্দিষ্ট কিছু এলাকায় কেন শ্রম অসন্তোষ ও সহিংসতার ঘটনা বেশি ঘটছে, জানতে চাইলে মাহমুদ হাসান খান বলেন, মালিকপক্ষ আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবে। আগামী এক-দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তাঁরা আশা করছেন। তবে পরিস্থিতির উন্নতি না হলে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    তিনি বলেন, পোশাকশিল্পের বর্তমান অস্থিতিশীলতা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত করছে।

    বিজিএমইএ সভাপতি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে শ্রম অসন্তোষ শুরু হয়েছিল এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহে। বোর্ড গঠনের আগে শ্রমিকদের দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা হতে পারত। কিন্তু বোর্ড গঠনের পরও এ ধরনের বিশৃঙ্খলা অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা নেই।

    তিনি আরও বলেন, মজুরি বোর্ডের প্রথম সভায় নতুন মজুরি কার্যকরের সময় ঘোষণা করা হয়েছে। এরপরও অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে মালিকপক্ষ চাপের মুখে পড়তে পারে এবং অযৌক্তিক মজুরি ঘোষণার পরিবেশ তৈরি হতে পারে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

    সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন। পাশাপাশি পোশাকশিল্পের উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ও ইতিবাচক সহযোগিতা চান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    অর্থনীতি

    সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, সংখ্যা ছাড়াল ৩০০

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    অর্থনীতি

    কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    অর্থনীতি

    একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    অর্থনীতি

    এক মাসে ভ্যাট আদায়ে সর্বোচ্চ রেকর্ড

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    অর্থনীতি

    রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে সতর্ক বাংলাদেশ ব্যাংক

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    অর্থনীতি

    রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    অর্থনীতি

    রিকশাচালক থেকে শিক্ষার্থী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ যেভাবে পাবেন

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের ওভারটাইমে নতুন শর্ত, ৭ নির্দেশনা জারি

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন