Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঘুমের আগে রিলস স্ক্রলিংয়ের অভ্যাস ছাড়বেন কেন?

    সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আনতে হবে: রিজভী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ঘুমের আগে রিলস স্ক্রলিংয়ের অভ্যাস ছাড়বেন কেন?
    • সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
    • প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আনতে হবে: রিজভী
    • রিকশাচালক থেকে শিক্ষার্থী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ যেভাবে পাবেন
    • ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে স্বস্তিতে পোশাকশ্রমিকেরা
    • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    রিকশাচালক থেকে শিক্ষার্থী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ যেভাবে পাবেন

    দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    বাংলাদেশ ব্যাংক ঋণ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক

    জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ পেতে সমস্যায় পড়া ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী, কৃষক ও স্বল্প আয়ের পেশাজীবীদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় এককভাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পত্তি জামানত রাখতে হবে না।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ-সংক্রান্ত নতুন নীতিমালা জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণ পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য।

    বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত এ তহবিলের আকার ১ হাজার ৫০০ কোটি টাকা। এর আওতায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। পরে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ স্কিমের আওতায় অর্থায়ন করতে পারবে, তবে তাদের মুনাফার হারও বছরে ৭ শতাংশের বেশি হতে পারবে না।

    নীতিমালা অনুযায়ী, ঋণ পরিশোধে সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি রাখা যাবে। গ্রাহক পর্যায়ে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ থাকবে। তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

    এ স্কিমে অগ্রাধিকার পাবেন রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, কামার, কুমার, দরজি, ফেরিওয়ালা, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্র মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিকেরা। এ ছাড়া মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মোবাইল ব্যাংকিং এজেন্ট, ফ্রিল্যান্সার এবং নার্সারি, কুটির ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ঋণের জন্য বিবেচিত হবেন।

    কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা যেন ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে। নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তি, প্রবাসী কর্মী এবং রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্যরাও এ সুবিধার আওতায় আসবেন।

    নারী উদ্যোক্তা ও ঋণগ্রহীতাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তহবিলের আওতায় বিতরণ করা মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের মধ্যে বিতরণ করতে হবে। প্রান্তিক নারী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যেকোনো বৈধ আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।

    শিক্ষার্থীদের জন্যও রয়েছে ঋণের সুযোগ। ২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় থাকবেন। এ ছাড়া ১৮ বছর পার হওয়া শিক্ষার্থীরা প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে আয়বর্ধক পেশা বা ব্যবসা শুরু করতে ঋণ নিতে পারবেন। এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।

    ঋণের পরিমাণের ক্ষেত্রে একজন একক গ্রাহক বা ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পাবেন। দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করে ঋণ নিলে সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা পাওয়া যাবে। দলগত ঋণের ক্ষেত্রে প্রত্যেক সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ঋণ পরিশোধের জন্য দায়বদ্ধ থাকবেন।

    ঋণ পেতে গ্রাহকের নামে ১০, ৫০ অথবা ১০০ টাকার নো-ফ্রিল ব্যাংক হিসাব থাকতে হবে। আগে এ ধরনের হিসাব না থাকলে নির্ধারিত অর্থ জমা দিয়ে ব্যাংকে হিসাব খুলতে হবে। এরপর স্কিমে অংশগ্রহণকারী তফসিলি ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণের জন্য আবেদন করা যাবে। ব্যাংক গ্রাহকের প্রয়োজন ও যোগ্যতা যাচাই করে ঋণ অনুমোদন করবে।

    তবে ঋণখেলাপিরা এ স্কিমের আওতায় ঋণ পাবেন না। পাঁচ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে। পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে সম্পত্তি জামানত নেওয়া যাবে না, তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুইজনের ব্যক্তিগত গ্যারান্টি নেওয়ার সুযোগ রয়েছে। নির্ধারিত সূচির বাইরে অতিরিক্ত প্রসেসিং ফি বা অন্য কোনো চার্জ গ্রাহকের কাছ থেকে আদায় করা যাবে না।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণ বিতরণ ও অর্থের যথাযথ ব্যবহার ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। এ-সংক্রান্ত প্রতিবেদন প্রতি তিন মাস পরপর কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী, এ পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ ১২ নভেম্বর থেকে পরবর্তী পাঁচ বছর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের ওভারটাইমে নতুন শর্ত, ৭ নির্দেশনা জারি

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    অর্থনীতি

    এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত: অর্থমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    অর্থনীতি

    রমজানে নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    অর্থনীতি

    বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    অর্থনীতি

    কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের অগ্রাধিকার, গুরুত্বে তরুণ-নারীরা

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    অর্থনীতি

    বিবিএসকে স্বাধীন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করতে চায় সরকার: অর্থমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    অর্থনীতি

    পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    অর্থনীতি

    প্রকৃত উদ্যোক্তারাই যেন ঘোষিত অর্থায়নের সুবিধা পান: গভর্নর

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    অর্থনীতি

    শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ধৈর্যের পুরস্কার /রিভার্স জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন