Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা
    • শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
    • নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
    • বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা
    • এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য
    • আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য

    দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    পোশাকশ্রমিকেরা কাজে ফিরেছেন

    নিজস্ব প্রতিবেদক

    সরকারের উদ্যোগে ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্তের পর সাভার, আশুলিয়া, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের উপস্থিতিতে তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমে গতি ফিরতে শুরু করেছে। শিল্পাঞ্চলগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাভার, আশুলিয়া, গাজীপুর, মিরপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে গাজীপুরের টঙ্গী, বাসন, কোনাবাড়ী ও শ্রীপুর এলাকার প্রায় সব কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলেছে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিকদের কাজে যোগদানের মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।

    শিল্প পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) গাজী জসিম উদ্দিন বাসসকে বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নারায়ণগঞ্জের পরিস্থিতিও তুলনামূলক ভালো।

    গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার মালিক জানিয়েছেন, সরকার দ্রুত মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ায় শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। শ্রমিকেরাও সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কাজে ফেরার কথা জানিয়েছেন।

    গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক আমজাদ হোসাইন বাসসকে বলেন, তারা চান কারখানা চালু থাকুক। কারখানা বন্ধ হলে তাদের কাজের সুযোগ থাকবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে তাদের বেতন বাড়বে। সরকারের এ উদ্যোগে তারা খুশি।

    জেলার সাতাইশ-গাজীপুরা এলাকার পোশাকশ্রমিক তানিয়া বলেন, তাদের কারখানার শ্রমিকেরা নিয়মিত কাজ করছেন। কারখানা বন্ধ ছিল না এবং বৃহস্পতিবারও তারা কাজে ছিলেন। তবে বাইরে থেকে আসা কিছু লোক কারখানার সামনে মিছিল করেছে বলে জানান তিনি।

    গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকেও কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয়েছে। ৩৫টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর’-এর সভাপতি তমিজ উদ্দিন তনু বলেন, পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে পুঁজি করে কোনো কুচক্রী মহল বা বহিরাগত যাতে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

    বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল আলম বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করায় শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। বোর্ডের ওপর আস্থা রেখে আলোচনার মাধ্যমে ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব।

    শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। এর মধ্যে মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছে।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি), রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

    গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সেখানে বিজিবির ১২ প্লাটুন, শিল্প রিজার্ভ পুলিশের (এসআরপি) আট প্লাটুন এবং আনসারের পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি পুলিশ ও শিল্প পুলিশও দায়িত্ব পালন করছে।

    বৃহস্পতিবার গাজীপুরে শ্রমিকদের কোনো মিছিল, সমাবেশ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ঢাকা-টঙ্গী, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

    এদিকে, তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।

    এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে জানান, কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত করে জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের লেনদেনের বিবরণ চাওয়া হয়েছে। তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও এ উদ্যোগের আওতায় আসতে পারে।

    এনবিআর সূত্র জানায়, সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত এবং জব্দ করার অনুরোধ জানিয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনো চলমান। ব্যাংক হিসাব জব্দের নির্দেশকে অপরাধ প্রমাণের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    অর্থনীতি

    কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের অগ্রাধিকার, গুরুত্বে তরুণ-নারীরা

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    অর্থনীতি

    বিবিএসকে স্বাধীন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করতে চায় সরকার: অর্থমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    অর্থনীতি

    পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    অর্থনীতি

    প্রকৃত উদ্যোক্তারাই যেন ঘোষিত অর্থায়নের সুবিধা পান: গভর্নর

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    অর্থনীতি

    হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    অর্থনীতি

    বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি বাংলাদেশ ব্যাংকের

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    অর্থনীতি

    পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    অর্থনীতি

    পোশাক খাতে শ্রমিক অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোজুলাই ৫, ২০২৬

    টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

    পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন সাখাওয়াত

    ক্ষমতার মোহে ইতিহাস ভুলছে সরকার: মাওলানা আবদুল জব্বার

    জমি নিয়ে বিরোধে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

    Demo
    আলোচিত

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    অক্টোবর ১৭, ২০২৬

    ১৬ বছর পর বিটিভিতে আসিফ আকবর

    নভেম্বর ৩, ২০২৫

    জন্মদিনে মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান

    সেপ্টেম্বর ৯, ২০২৬

    ভিন্ন আয়োজনে আব্বাসউদ্দীনের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

    অক্টোবর ২৮, ২০২৬

    মন্ডলপাড়ার মসজিদটি সংরক্ষণ করা হবে: ডিসি

    এপ্রিল ৫, ২০২৬

    বাবুরাইলে ৩ ডাকাত আটক

    এপ্রিল ১৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন