Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
    • উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
    • কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    রাজনীতি

    ভারত নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

    দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    হাসনাত আবদুল্লাহর ভারতবিষয়ক বক্তব্য

    নিজস্ব প্রতিবেদক

    ‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’ (ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের সবচেয়ে বড় আশ্রয়স্থল) বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। সেখানে অবস্থান করে তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

    ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশে কোনো উগ্রপন্থি নেতা আশ্রয় নিয়ে সেখান থেকে ভারতে হামলা বা নাশকতার পরিকল্পনা করলে ভারত তা কখনো মেনে নিত না। অথচ বাংলাদেশের ক্ষেত্রে ভারত একই ধরনের পরিস্থিতি সহ্য করছে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন ব্যক্তিদের ভারত আশ্রয় দিচ্ছে। তাঁরা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

    হাসনাত আবদুল্লাহর দাবি, গত আড়াই বছর ধরে ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এসব ব্যক্তি বাংলাদেশে এসে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে ভারতের কাছে প্রশ্ন তোলা এবং দেশটির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

    গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বাসে পেট্রলবোমা হামলা বা অগ্নিসংযোগের ঘটনায় অনেক সংবাদমাধ্যমের শিরোনামে শুধু ‘বাসে ককটেল বিস্ফোরণ’ বা ‘দুষ্কৃতকারীদের তাণ্ডব’ বলা হয়। এতে কারা এসব ঘটনা ঘটাচ্ছে, তা আড়ালে থেকে যায়। বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে ‘অগ্নিসন্ত্রাস’ ও ‘তাণ্ডব’ শব্দ ব্যবহার করা হলেও আওয়ামী লীগের ক্ষেত্রে ভিন্ন ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

    গণমাধ্যমের একটি অংশের তৈরি করা এ ধরনের ভাষা ও বয়ান প্রকৃত ঘটনা আড়াল করছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি একে ‘মিডিয়া টেররিজম’ হিসেবে উল্লেখ করেন এবং সাংবাদিকদের নিরপেক্ষ থেকে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, তাঁদের কাজের মধ্য দিয়েই দেশের গুরুত্বপূর্ণ খবর মানুষের কাছে পৌঁছায়।

    আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর দলটির পুনর্বাসনের প্রশ্নটি নিষ্পত্তি হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। শুধু রায় ঘোষণা করলেই হবে না, তা কার্যকর করতে হবে। জুলাই আন্দোলনে নিহত প্রায় ১ হাজার ৪০০ মানুষের হত্যার বিচারও নিশ্চিত করার দাবি জানান তিনি।

    বিএনপির একটি অংশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্পর্ক বজায় রাখার অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপসের রাজনীতি ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। অতীতে আপসকামিতার কারণে বিরোধী দলের আন্দোলন সর্বজনীন হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবর্তনের স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং দলীয় পরিচয়ের বাইরে থাকা মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন যৌক্তিক। তবে এই আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন কারখানায় ভাঙচুর বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    রাজনীতি

    ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    রাজনীতি

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    রাজনীতি

    পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    রাজনীতি

    ‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি’: রিজভী

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    রাজনীতি

    ১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    রাজনীতি

    ‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্ববাসীকে জানাব’: মান্না

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    রাজনীতি

    ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    রাজনীতি

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    রাজনীতি

    প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আনতে হবে: রিজভী

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফেব্রুয়ারি ২৬, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন