Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
    • উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
    • কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    রাজনীতি

    ‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্ববাসীকে জানাব’: মান্না

    দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ফারাক্কা বাঁধ ও পানির ন্যায্য হিস্যা

    নিজস্ব প্রতিবেদক

    ফারাক্কা বাঁধ ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের ভূমিকার সমালোচনা করে বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরার কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ের সক্ষমতা রয়েছে। এ অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সাহসের সঙ্গে দাবি জানাতে হবে।

    সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    মান্না বলেন, ‘আমরা পারি আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে। তবে ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেব। আমরা মনে করি, অন্যায়কারী কখনো জয়যুক্ত হতে পারে না।’

    তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাহসের সঙ্গে নিজেদের অধিকার ও দাবি তুলে ধরা প্রয়োজন।

    গোপালগঞ্জে সাম্প্রতিক তাণ্ডবের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান মান্না বলেন, যারা মনে করছেন পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাচ্ছে, আগামী দু-এক মাসের মধ্যে তাঁদের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে। এ সময় তিনি দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    মান্না বলেন, পুরো দেশকে একসঙ্গে থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি।

    সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভারত এখন পর্যন্ত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দেয়নি। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। অথচ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

    তিনি বলেন, বাংলাদেশের পানির অধিকার ভারতের কোনো দয়া নয়; এটি বাংলাদেশের ন্যায্য অধিকার। বাণিজ্যিক ভারসাম্যের বড় ঘাটতি দূর করা এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর সমাধান নিশ্চিত না করেই বাংলাদেশ ভারতের সঙ্গে অনেক বিষয়ে চুক্তি করেছে।

    সাইফুল হক আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত কয়েকটি চুক্তি থেকে সরে আসা প্রয়োজন। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য অমীমাংসিত সমস্যারও সমাধান জরুরি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    রাজনীতি

    ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    রাজনীতি

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    রাজনীতি

    পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    রাজনীতি

    ‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি’: রিজভী

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    রাজনীতি

    ১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    রাজনীতি

    ভারত নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    রাজনীতি

    ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    রাজনীতি

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    রাজনীতি

    প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আনতে হবে: রিজভী

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফেব্রুয়ারি ২৬, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন