Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
    • উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
    • কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    রাজনীতি

    ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক

    গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখা এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    ইয়াসের খান চৌধুরী বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ আবার ফিরে এলে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

    তিনি বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু নিজেরা সচেতন থাকলেই হবে না, অন্যদেরও এ বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন সমুন্নত রাখা সবার দায়িত্ব। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

    সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উত্থাপিত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের বিষয়েও সরকার কাজ করছে।

    তিনি বলেন, সরকারি উদ্যোগে ট্রাস্ট গঠন করতে হলে প্রচলিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন করা হবে, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁদের দাবি, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন এবং ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    রাজনীতি

    ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    রাজনীতি

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    রাজনীতি

    পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    রাজনীতি

    ‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি’: রিজভী

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    রাজনীতি

    ১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    রাজনীতি

    ভারত নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    রাজনীতি

    ‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্ববাসীকে জানাব’: মান্না

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    রাজনীতি

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    রাজনীতি

    প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আনতে হবে: রিজভী

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফেব্রুয়ারি ২৬, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন