Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
  • আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো
  • স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুলাই ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

আজ মালয়েশিয়া-চীন সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রমবাজার উন্মুক্ত এবং প্রায় ১৭ দ্বিপাক্ষিক চুক্তির সম্ভাবনা
দেশের আলোজুন ২১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীনে ছয় দিনের এই সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিকেই মূল লক্ষ্য হিসেবে সামনে রাখছে সরকার।

রোববার (২১ জুন) বিকেল ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরসঙ্গী হচ্ছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ ২৭-২৮ সদস্যের একটি তুলনামূলক ছোট প্রতিনিধিদল।

সফরের বিস্তারিত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আলম সিয়াম। তিনি জানান, ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং তথ্যমন্ত্রী জাহির উদ্দিন স্বপনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মালয়েশিয়া পর্বে সবচেয়ে গুরুত্ব পাবে শ্রমবাজারের প্রশ্ন। নতুন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ, পেশাদার জনবল প্রেরণ এবং বিদ্যমান শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো দ্বিপাক্ষিক বৈঠকে প্রাধান্য পাবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃষি খাতে সহযোগিতা বিস্তারের বিষয়েও আলোচনা হবে।

২২ জুন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে একান্ত এবং পরে প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এই সফরে সাংস্কৃতিক সহযোগিতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরুর লক্ষ্যে একটি টার্মস অব রেফারেন্স বিনিময়ের সম্ভাবনা রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনও করবেন।

এদিকে, আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ মর্যাদা এবং বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দেওয়ার বাংলাদেশের আকাঙ্ক্ষাও জোরালোভাবে উপস্থাপন করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মালয়েশিয়া পর্ব শেষে সোমবার বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীনের দালিয়ানে যাবেন তারেক রহমান। সেখানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সম্মেলনে, যা ‘সামার দাভোস’ নামে পরিচিত, অংশ নেবেন তিনি। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যের এই ফোরামে ৯০টির বেশি দেশের ১ হাজার ৭০০-এর অধিক প্রতিনিধি বৈশ্বিক অর্থনৈতিক গতিপ্রকৃতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করবেন।

চীন সফরে ২৫ জুন প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রী সিয়াম জানান, এই সফরে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরিত হওয়ার প্রত্যাশা রয়েছে। অবকাঠামো, প্রযুক্তি ও সংযোগ খাতে সহযোগিতার পাশাপাশি বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও বৈঠকে কথা হবে।

প্রধানমন্ত্রী ২৬ জুন রাতে ঢাকায় ফিরবেন বলে জানানো হয়েছে। ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ দেশে সফরকে সরকারের প্রাথমিক কূটনৈতিক অগ্রাধিকারের স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সফরের সাফল্য নির্ভর করবে মূলত চুক্তিগুলো কতটা দ্রুত বাস্তবে রূপ নেয় এবং মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ আদৌ আরও সহজ হয় কি না, তার ওপর।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
রাজনীতি

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

শীতলক্ষ্যায় ভাসমান লাশ

সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

পুলিশের হাতকড়াসহ ছিনতাইকৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

Demo
আলোচিত

হাসপাতালে ভর্তি মুজাহিদুল ইসলাম সেলিম

জুন ৮, ২০২৬

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

ইবোলা ভাইরাসে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

মে ১৭, ২০২৬

পাকিস্তানে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন